শনিবার, ১১ জুলাই ২০২৬

কয়লাখনি দুর্নীতি মামলা : খালেদা জিয়াসহ অন্য আসামিরদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার কেরানীগঞ্জ কারাগারের নবনির্মিত ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা প্রদান করেন। এরপর দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজল অভিযোগ গঠন করতে শুনানি করেন।
এদিন দুদকের পক্ষে শুনানি শেষ হয়। এরপর আসামি মঈনুল আহসানের পক্ষে তার আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। আদালত পরবর্তী শুনানির জন্য ২৬ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ জন আসামি ছিলেন। এরমধ্যে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসি কার্যকর হয়েছে। এই মামলার অন্য আসামি সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ও ব্যারিস্টার আমিনুল হক মারা যান।
বর্তমানে খালেদা জিয়া ছাড়াও এ মামলার অন্য ৭ আসামি হলেন- সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রো বাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান এবং সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন সহকারি পরিচালক মো. সামছুল আলম।
একই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে দুদক উপ-পরিচালক মো. আবুল কাসেম ফকির অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কয়লা উত্তোলনে দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা সিএমসির সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি করায় সরকারের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির অনুমোদন দিয়ে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন করা হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...