সোমবার, ২ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ১৫ উপজেলায় লাখো লাখো মানুষ পানিবন্দি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরও বিস্তৃতি ঘটেছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এটি স্মরণকালের ভয়াবহ বন্যা।

পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। আশ্রয়ের খোঁজে পানি-স্রোত ভেঙে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা। আটকে পড়াদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে। যেখানেই শুকনো ও উঁচু জায়গা পাওয়া যাচ্ছে সেখানেই আশ্রয় নিচ্ছে মানুষ।

চট্টগ্রামের ১৫টি উপজেলার মধ্যে দক্ষিণের সাতকানিয়া, বাঁশখালী, পটিয়া ও আনোয়ারা এবং উত্তরের রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী ও ফটিকছড়ি পানিতে তলিয়ে যাওয়া এলাকার পরিমাণ বেশি। এছাড়া চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপের কিছু এলাকার মানুষও পানিবন্দি হয়ে পড়েছেন।

জেলার উপজেলাগুলোতে খবর নিয়ে জানা যায়, টানা বৃষ্টির ফলে পাহাড়ি ঢল নেমে আসায় শঙ্খনদীর পানি বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে। ফলে চন্দনাইশ ও দোহাজারী পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। উপজেলার নিম্নাঞ্চল সমূহের বিস্তীর্ণ বর্ষাকালিন সবজি ক্ষেত, আউশ ধানের বীজতলা পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহ আলম বলেছেন, অবিরাম বৃষ্টির কারণে এলাকার বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি সড়কগুলো পানির নিচে তলিয়ে আছে। দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণের কারণে উল্লাপাড়া এলাকার পানি নিষ্কাষণে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে বৃষ্টির পানি কোনদিকে প্রবাহিত হতে না পেরে উল্লাপাড়া এলাকার সাধারণ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তাদের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।

হাটহাজারীতে কয়েকদিনের লাগাতার বর্ষণে উপজেলার আওতাধীন ৪০ টি গ্রামের ২ লক্ষাধীক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এদিকে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নিম্নাঞ্চাল প্লাবিত হয়েছে। বিভিন্নস্থানে উপড়ে পড়েছে বড় বড় গাছ। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ প্রবাহ সাময়িক ভাবে বন্ধ রাখতে হচ্ছে।

অপরদিকে, পানিতে তলিয়ে গেছে বোয়ালখালীর অধিকাংশ রাস্তাঘাট। পানি উঠার কারণে ব্যাহত হয়েছে অফিস আদালত স্কুল–কলেজ ও হাসপাতালের কার্যক্রম । এতে দুর্ভোগ বেড়েছে এলাকাবাসির, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের।

এছাড়া ভারি বৃষ্টি, পাহাড়ি ঢলে ফটিকছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । এখানকার অনেক বীজতলাসহ ডুবে গেছে বহু গ্রামীণ রাস্তাঘাট, মৎস্য খামার, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার। নিম্নাঞ্চল মানুষরা চরম দুর্ভোগ পড়েছেন।

পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণের কারণে উপজলার দাঁতমারা, নারায়নহাট, পাইন্দং, কাঞ্চননগর, হারুয়ালছড়ি, সুয়াবিল, রোসাংগিরী, নানুপুর, লেলাং, বক্তপুর, ধর্মপুর, সমিতিরহাট, জাফতনগর, আবদুল্লাহপুর ও সুন্দরপুর ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত।

এছাড়া ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভার কয়েকটি এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে বলে জানা গেছে। সাথে সাথে ইউনিয়নগুলোর উপরদিয়ে প্রবাহিত হালদা, ধুরুং, লেলাং, মানাইছড়ি, কুতুবছড়ি, বারমাসিয়া, ফটিকছড়ি, হারুয়ালছড়ি, গজারিয়া, শোভনছড়ি, রক্তছড়ি , সর্তা ও তেলপারাই খালের পানি বিপদ সীমার উপর দিয় প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার জানান, বেশির ভাগ উপজেলায় পানি বাড়ছে। এরমধ্যে ১০টি উপজেলায় পানির পরিমাণ বেশি।

তিনি বলেন, দক্ষিণের উপজেলাগুলোতে পানি বাড়ছে মূলত পাহাড়ি সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বাড়াতে। উত্তরেও ভারি বৃষ্টির সাথে যোগ হয়েছে পাহাড়ি ঢল। বাড়ছে হালদা ও কর্ণফুলীর পানিও।

এদিকে লোহাগাড়ায় বন্যার পানিতে ডুবে আসহাব মিয়া (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নিখোঁজ হলেও আজ মঙ্গলবার এখনও সন্ধান মেলেনি। নিখোঁজ আসহাব মিয়া আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার মৃত কালা মিয়ার পুত্র।

জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পদুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় পানির স্রোতে ভেসে যান তিনি। এরপর থেকে এখনও খোঁজ মেলেনি।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...