বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

 হালদা নদীতে ডিঙি উল্টে ব্যবসায়ী নিখোঁজ

- Advertisement -
Single page 1st Paragraph

 চট্টগ্রামে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদীতে ডিঙি নৌকা উল্টে সাহেদ হোসেন বাবু (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে হালদা নদী উত্তর মাদার্শার পশ্চিম বাড়িঘোণা ব্রীজের পাশে এই ঘটনাটি ঘটে। নিখোঁজ সাহেদ হোসেন বাবু রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উজির আলী মিয়াজির বাড়ির মৃত মোহাম্মদ ইউসুফ (সিআইপি)’র বড় ছেলে।

হালদার পাড়ের ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, স্থানীয় সমাজকর্মী সাইফুদ্দিন আত্তারীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে সাহেদ হোসেন বাবু তার মামা মোহাম্মদ হাছান, খামারের তত্ত্বাবধায়ক জাগির হোসেনসহ মোট চারজন তার খামার হতে ডিঙি নৌকা যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে পশ্চিম বাড়িঘোণা বেইলি ব্রিজে সেখানে পৌছাঁলে ব্রীজের খুঁটির সাথে ধাক্কা লেগে ডিঙি নৌকাটি উল্টে যায়। এতে নৌকার অন্য তিনজন নদীর কূলে উঠতে পারলেও সাহেদ হোসেন বাবু পানির স্রোতে তালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে নৌপুলিশ, ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়। এবং স্থানীয়রাও নৌকা নিয়ে খোঁজে নেমে পড়েন। রাউজান ফায়ায় সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আমাদের ডুবুরি দলের রাতে কাজ করার নিয়ম নেই। সকালের মধ্যে দেহ উদ্ধার না হলে ডুবুরি নদীতে তল্লাশি চালাবেন। নৌপুলিশ বোট নিয়ে নদীতে তল্লাশি চালাচ্ছেন। নৌপুলিশের হালদা ফাঁড়ির ইনচার্জ এসআই মাহফুজুল হাছান বলেন, সন্ধ্যা ৭টার দিকে সংবাদ পাওয়ার সাথে সাথেই বোট নিয়ে নদীতে নেমে পড়ি। আমাদের তাল্লাশি অব্যহত রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্ধার কাজে সহায়তা করে যাচ্ছেন। উরকিরচর ৪নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওছার আলম বলেন, বাড়ির অদূরে সাহেদ হোসেন বাবু বিশাল গরু, মুরগী ও মাছের খামার রয়েছে। তারা মূলত শহরে থাকেন। আজ দুপুরে খামারে আসেন। সন্ধা ৭টার দিকে তার মামা, খামারের তত্ত্বাবধায়কসহ চারজন একটি ডিঙি নৌকা যোগে খামার হতে হালদা নদী হয়ে ফিরছিলেন। ফেরার পথে বাড়িঘোণা ব্রীজের সাথে ধাক্কা খেয়ে ডিঙি নৌকাটি উল্টে গেলে বাকী ৩জন কূলে উঠতে সক্ষম হলেও সাহেদ হোসেন স্রোতে তালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা স্থানীয় নৌপুলিশের বোট কর্ণফুলী মোহনাসহ বিভিন্ন স্থানে খোঁজ করেছি। ইউএনও আমাদের জন্য আরো দুটো নৌকার ব্যবস্থা করে দিবেন বলে জানিয়েছেন। তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব নয়। তবে এখনও পর্যন্ত (রাত ১২:৫০) লাশ উদ্ধার করা সম্ভব হয় নি। সারারাত হালদায় তাল্লাশি চালিয়ে যাব।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...