বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ওরশ উপলক্ষে ধর্মীয় বই বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৫ তম ওরশ শরীফ মহান ২০ মহররম ওরশ শরীফ উপলক্ষে বেতাগী আনজুমানে রহমানিয়ার পক্ষ হতে ৪ দিন ব্যাপী বর্ণাঢ্য ব্যাপক কর্মসূচীর ৩য় দিনে ৭ আগষ্ট, সোমবার, বিভিন্ন কলেজ ,মাদ্রাসা ও বিদ্যালয়ে এবং রাঙ্গুনীয়া প্রশাসনের দপ্তরে বঙ্গবন্ধু, একাত্তরের মহান মুক্তিযোদ্ধের ইতিহাস ও চেতনা সমৃদ্ধ বই ও আহলে সুন্নাত ওয়াল জমায়াত এর আকিদা ভিত্তিক ধর্মীয় কিতাবাদী ও তাফসির বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করা হয় ।

কার্যক্রমের শুভ উদ্ধোধন ঘোষনা করেন বাংলাদেশের হিজরী নববর্ষ উদযাপনের প্রাতিষ্ঠানিক রুপকার ও পরিষদের চেয়ারম্যান দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) । এতে উপস্থিত ছিলেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবু শাহ, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবেদী, শিক্ষক মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা হাফিজুর রহমান ,মাওলানা দিদারুল আলম,মাস্টার মোহাম্মদ সেলিম, মাস্টার মোহাম্মদ শাহজালাল, মাওলানা মুহাম্মদ আলী নঈমী,মাওলানা সৈয়দুর রহমান,মোহম্মদ হাসান,মাওলানা আবদুস সালাম, ,মোহাম্মদ আলী আকবর, বেতাগী আনজুমানে রহমানিয়ার কেন্দ্রীয় পরিষদের সদস্য আলহাজ্ব দলিলুর রহমান, হাজী আবুল কালাম,মমতাজ উদ্দিন, মোহাম্মদ ইয়াকুব আলী, ডাঃ মোহাম্মদ ইউসুফ, নজরুল ইসলাম চৌধুরী, শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ মহিউদ্দিন জিলি, বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মফিজুল হক, সাইফুল আলম,মীর আহমদ এবং মাদরাসার ছাত্র ছাত্রী বৃন্দ ।
কার্যক্রমের ৪র্থ দিন এবং প্রধান দিবস ৮ আগষ্ট মঙ্গলবার, মহান ২০ মহররম এর ওরশ শরীফের মূল কার্যক্রম অনুষ্টিত হয় । দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন শরীফ , খতমে তাহলীল শরীফ,খতমে ইউনুছ,খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা,প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল ও রাত ১০টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তির হয় ।

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...