রবিবার, ২১ জুন ২০২৬

“জাগ্রত গোগনগর”-এর এই গল্প আপনাকে আশাবাদী করে তুলবে

- Advertisement -
Single page 1st Paragraph

প্রযুক্তিধন্য বাংলাদেশের অনেক ক্ষেত্রে উন্নতির ছবিটা দৃশ্যমান।বাহ্যিক উন্নতির দৃশ্যমান ছবিটার উল্টো পিঠে রয়েছে ভীষণ বেদনাদায়ক ও আতংকিত হবার মতো চিত্র।এটিও দৃশ্যমান,তবে এই দৃশ্য দেখতে নয় বরং এড়িয়ে যেতেই সচেষ্ট ব্যক্তি-পরিবার-সমাজ এমনকি স্বয়ং রাষ্ট্র।যদি আপনাকে প্রশ্ন করা হয়,গত তেইশ বছরে আমাদের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দিক কোনটি?বিবেকবান ও বিশেষ করে নব্বই দশকের প্রজন্ম নিঃসন্দেহে সঠিক উত্তরটি দিতে সমর্থ হবে।এককথায় উত্তরটি হবে, আমাদের নৈতিকতার ভয়ানক অবক্ষয়।এটি এখন রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে।

মিথ্যা ও মেঁকিময়তা রীতিমতো শিল্পের মর্যাদায় আসীন।অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে ভালো খবর খুব কম পেয়ে থাকি।পোষাকী সভ্যতার আবরনে আমরা দিনদিন চরম অসভ্য হয়ে উঠছি।এই করুন পরিণতির কারন সন্ধানী প্রতিবেদন নয় এটি।এটা কিছু মানবিক তরণের গল্প। এটি ” জাগ্রত গোগনগর”-এর গল্প।এই গল্প আপনাকে আশাবাদী করে তুলবে,আপনি সুরঙ্গের অদূরে আলোর দেখা পাবেন। ওঁরা একদল তরুণ।যাঁদের মাঝে প্রবল মানবিকবোধ, দেশপ্রেম,অসভ্যতা বিরোধী দৃঢ় মনোভাব ও অন্ধকার ভেদ করে আলো আনার আর সেই আলোয় ভূবন ভরিয়ে দেবার স্বপ্ন।সব ভালো কাজের জন্য একজনকে প্রথমে স্বপ্নটা দেখতে হয়।সেই স্বপ্ন সমমনাদের মাঝে ছড়িয়ে দিয়ে একটি দলে পরিণত হতে হয়।তারপর পথচলা শুরু করতে হয়।বর্ণিত তরুণদের মাঝে স্বপ্নটা ছড়িয়ে দেয়া তরুনের নাম মাসুদ রানা।শুরুতে বিচ্ছিন্ন ভাবে দু চারটি ভালো কাজ করে ওঁরা উপলব্ধি করতে পারে আরও ব্যাপক ভাবে মানবিক কাজ করতে হবে। জনা তিরিশেক তরুণ সিদ্ধান্ত নেয় একটি সংগঠনের ব্যানারে তাঁরা ব্যাপক ভাবে নিজেদের কর্মকান্ড চালিয়ে যাবে।

২০২১ সালের ১লা ডিসেম্বর ওঁরা সংগঠিত হয়ে সংঘবদ্ধ পথচলা শুরু করে।জন্ম হয় “জাগ্রত গোগনগর” নামের একটি মানবিক সংগঠনের।শুরুতে তাঁদের এসব কর্মকান্ড স্থানীয় লোকজনের চোখে আরেকটি সংগঠনের সৃষ্টি,কিছুদিন সরব উপস্থিতি, তারপর কেবলই সাইনবোর্ড সর্বস্ব থেকে একসময় বিলীন হয়ে যাওয়ার মতো থাকলেও নিজেদের দূরদর্শী চিন্তাভাবনা ও ধারাবাহিক ভাবে বিভিন্ন মানবিক কাজের মাধ্যমে এই তরুণের দল এটা সবাইকে জানান দিতে থাকে,জাগ্রত গোগনগর মানবতার জয়গান গেয়ে আলোয় ভূবন ভরিয়ে দেবার দৃঢ় সংকল্প নিয়ে এসেছে। অসহায় মানুষের পরিচয় গোপন রেখে আর্থিক সহায়তা প্রদান,রক্তদান,বিভিন্ন উৎসব পার্বনে পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে সাধ্যমতো উপহার পৌঁছে দেওয়া ,মাদকের বিরুদ্ধে ব্যাপক প্রচারনা,অসামাজিকতার বিরুদ্ধে নিজেদের সরব উপস্থিতি,বিভিন্ন বাহানায় মানুষের মধ্যে দেশপ্রেম ছড়িয়ে দেবার প্রচেষ্টা,কিশোর যুবাদের মাঠমূখী করতে একের পর এক খেলাধুলার আয়োজন,এমনকি বিভিন্ন কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য দুরুদে হাজারী পাঠ ও দোয়ার আয়োজন করে সব শ্রেণি পেশার মানুষের আস্থা অর্জন করে নেয়।আপনিও জেনে অবাক হবেন “জাগ্রত গোগনগর” এর এই তরুণের দল আজ অবধি তাঁদের সকল কাজ সম্পূর্ণ নিজেদের অর্থায়নে করে এসেছে, করে চলেছে।কারো কাছ থেকে তাঁরা একটি টাকা অনুদান নেয়নি ওঁরা।কেউ নিজের পকেটমানি,কেউ নিজের বেতনের বড় একটি অংশ,কেউ টিউশনি করে পাওয়া বেতনের টাকা তহবিলে জমা করে নিয়মিত। সবাই আমরা কমবেশি জানি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা কতোটা কষ্টের বিনিময়ে অর্থ উপার্জন করেন।

স্বপ্ন ছড়িয়ে দেওয়া মাসুদ রানার কথা আগে উল্লেখ করা হয়েছে।বর্তমানে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই মাসুদ রানা বর্তমানে সৌদি আরব প্রবাসী।বলাই বাহুল্য তাঁর কষ্টার্জিত টাকার বড় একটি অংশ মানবতার কল্যানে “জাগ্রত গোগনগর”-এর ফান্ডে চলে আসে।সভাপতির দায়িত্ব পালন করা মোঃ ইব্রাহিম নিজের আয়ের বড় একটি অংশ সংগঠনের ফান্ডে দেন। ২৬ সদস্য বিশিষ্ট কমিটির সকলেই সাধ্যমতো অর্থায়ন করা নিজেদের দায়িত্ব মনে করেন। এই প্রতিবেদকের কথা হয় মাসুদ রানার সাথে।রানা বলেন,আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমরা সবাই সমমনা।মানুষ বিচিত্র নেশায় আসক্ত হয়ে আছে।বলতে পারেন আমরা জাগ্রত গোগনগর মানবতার নেশায় আসক্ত হয়ে আছি।জরুরী রক্তের প্রয়োজনে হাপিত্যেশ করা স্বজন যখন আমাদের কোন একজনের স্বেচ্ছায় দেওয়া রক্তে নিজের আপনজন সুস্থতা লাভ করে,তখন সেই স্বজনের মুখে যে হাসিটা ফুটে ওঠে তা পৃথিবীর সবচেয়ে দামী হাসি মনেহয়।আমরা অমন হাসির জন্য জীবনবাজি রাখতে কুন্ঠিত হইনা।রানা বলেন,আমাদের লক্ষ্য আমাদের কর্মকান্ড যতোটা বিস্তৃত করা যায়। রানার কথার দৃঢ়তা মুগ্ধতার আবেশ ছড়িয়ে দেয় প্রতিবেদকের মনে। শহিদ নগর ও সুকুমপট্টি এলাকার দুজন উপকারভোগীর সাথে কথা হয়(সংগঠনের নিয়ম অনুযায়ী উপকারভোগীর পরিচয় গোপন রাখা হয় বিধায় নাম উল্লেখ করা হলোনা)।

দুজনেই নিজেদের কৃতজ্ঞতা জানিয়ে দোয়ায় ভরিয়ে দিলেন।বললেন,যদি দেশের সবখানে এমন ছেলেরা থাকতো তাহলে বাংলাদেশে একজন মানুষ অসহায় থাকতোনা। নারায়ণগঞ্জের সদর থানাধীন গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ এলাকায় প্রতিষ্ঠিত ” জাগ্রত গোগনগর” -এর কার্যালয়ের পাশ দিয়ে যখন ফিরে আসছিলাম,কানে ভাসছিলো উপকারভোগী ঐ দুজনের কথাটি। “যদি দেশের সবখানে এমন ছেলেরা থাকতো তাহলে বাংলাদেশে একজন মানুষ অসহায় থাকতোনা”। প্রিয় পাঠক,আপনি কি মনে করেন? বাংলাদেশের সবখানে কি ওঁদের মতো ছেলে নেই? আমি বিশ্বাস করি,সংখ্যায় কম হলেও আছে।দরকার মানবিকতার স্বপ্নকে সমমনাদের মাঝে ছড়িয়ে দিয়ে সংগঠিত হয়ে অবিচল লক্ষ্য নিয়ে নেমে পড়ার উদ্যোগ। আমরা ” স্লোগান” এই সকল উদ্যোগকে উৎসাহিত করি।আপনার জানা কোন জাগ্রত গোগনগর থাকলে আমাদের জানান। আমরা তাঁদের পাশে থেকে মিডিয়া সাপোর্ট দিয়ে সারথি হবো।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোববার...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে বিশ্বজুড়ে উৎপাদন ও শিল্প খাতে এক অভূতপূর্ব পরিবর্তন আসছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। আমাদের...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

সর্বশেষ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি...

বাংলাদেশের শিল্প অটোমেশন এবং এর বিদ্যমান চ্যালেঞ্জগুলো ও সমাধানের উপায়সমূহ

চতুর্থ শিল্প বিপ্লব (4IR) বা ইন্ডাস্ট্রি ৪.০-এর এই যুগে...

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...