শনিবার, ২৭ জুন ২০২৬

৬ বছর পর ‘ভারমুক্ত’ হলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ছয় বছর ভারপ্রাপ্ত হিসেবে কাজ করা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীকে ভারমুক্ত করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) গণভবনের এক সভায় নগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সংগঠনের নিয়মানুসারে প্রথম সহ-সভাপতি হিসেবে সভাপতির দায়িত্ব পান মাহতাব। সেই থেকে দীর্ঘ ছয় বছর ভারপ্রাপ্ত হিসেবে নগর আওয়ামী লীগ সামলান তিনি।

অবশেষে দলীয় সভানেত্রীর নির্দেশে রোববার ভারমুক্ত হলেন নগর আওয়ামীলীগের প্রবীণ এই নেতা।

২০১৩ সালের ১৪ নভেম্বর তিন বছর মেয়াদের নগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে মহিউদ্দীন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

নগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবীদ মরহুম জহুর আহমেদ চৌধুরীর মেজ ছেলে।

মাহতাব উদ্দিন চৌধুরীর বাবা মরহুম জহুর আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার বার্তা পাঠান। যা পরবর্তীতে এমএ হান্নানসহ অনেকে প্রচার করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...