রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে বোর্ডে ২৬ হাজার শিক্ষার্থীর এসএসসি’র উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছে শিক্ষার্থীরা। বোর্ডের প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট হয়ে ২৬ হাজার ৬২৩ জন শিক্ষার্থী এসব আবেদন করেছে। এসব আবেদনের প্রেক্ষিতে যদিও খাতা পুনঃমূল্যায়ন হবে না, শুধুমাত্র যোগফলে কোন ত্রুটি আছে কিনা তা দেখে সংশোধন করা হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানিয়েছেন, গত ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত জমা পড়া এসব আবেদনের মধ্যে সবচেয়ে বেশি গণিত এবং ইংরেজির দুই পত্রে পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এবারের পুনঃনিরীক্ষণের জন্য বাংলা প্রথম পত্র বিষয়ে ৪ হাজার ৮৯১টি, বাংলা দ্বিতীয় পত্রে ৪ হাজার ৭১১টি, ইংরেজি প্রথম পত্রে ৮ হাজার ৭৬১টি, ইংরেজি দ্বিতীয় পত্রে ৮ হাজার ৪৮৬টি, গণিতে ১০ হাজার ৫১৯টি, ইসলাম শিক্ষায় ৪ হাজার ২৭১টি, উচ্চতর গণিতে ৩ হাজার ৫৫১টি, সাধারণ বিজ্ঞানে ২ হাজার ২১৯টি, পদার্থ বিজ্ঞানে ৩ হাজার ৬০০টি, রসায়নে ৩ হাজার ২৯৫টি, জীববিজ্ঞানে ৩ হাজার ৬২১টি, ব্যবসায় উদ্যোগে ১ হাজার ২৮২টি, হিসাববিজ্ঞানে ১ হাজার ৭৮৪টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ৪ হাজার ৯৩৪টি, ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ১ হাজার ৪৪টি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ৪৭০টি, হিন্দুর্ধম বিষয়ে ৭৬১টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে ৩৯৩টি, কৃষিতে ৮৯৭টি, পৌরনীতিতে ৩৪৫টি, অর্থনীতিতে ৮৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৯টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৭৯১টি, বৌদ্ধর্ধম বিষয়ে ১২৬টি, এবং খৃষ্টান ধর্ম বিষয়ে ৮টি পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা। গত বছর পুনঃনিরীক্ষণের আবেদন ছিল ২৮ হাজার ৬০৭টি। এর আগের বছর এ সংখ্যা ছিল ৭ হাজার ৮২৩টি। যদিও গত ২০২১ সালে আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা না হওয়ায় আবেদনের সংখ্যা কম ছিল। গত ২৮ জুলাই প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য হয়েছে অথবা আশা অনুযায়ী ফলাফল পায়নি তারাই শিক্ষাবোর্ডের নির্ধারিত সময়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘পুনঃনিরীক্ষণের জন্য যারা আবেদন করেছে তাদের উত্তরপত্রে নাম্বার যোগ বা উঠানোর ক্ষেত্রে কোনো ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হবে। এবার পুনঃনিরীক্ষণের রেজাল্ট প্রকাশ হবে ২৮ আগস্ট।’
সাধারণত, পুনঃনিরীক্ষণের ফল মূল ফলাফল প্রকাশের ৩০ দিনের মধ্যেই প্রতি শিক্ষাবোর্ড এর নিজ নিজ ওয়েবসাইটে পিডিএফ আকারে প্রকাশ করে থাকে। এছাড়া আবেদনকারীর আবেদন করার সময় প্রদান করা ব্যক্তিগত মোবাইল নম্বরেও কেন্দ্রীয়ভাবে ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...