শনিবার, ২৭ জুন ২০২৬

শিশুধর্ষণ : সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানার শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফ সর্দারকে আট্ক করেছে র‌্যাব। গ্রেফতার এড়াতে দীর্ঘ ৬ বছর আত্মগোপনে থাকার পর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (৪ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামী মো. ইউসুফ মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ মামলার পলাতক আসামী মর্মে স্বীকার করেছে। মামলার এজহারে বরাত দিয়ে তিনি জানান, ২০১৭ সালের ১ জানুয়ারি ভিকটিম মো. ইউসুফ সর্দারের বাড়িতে আমলকি কুড়াতে গেলে মো. ইউসুফ সর্দার তাকে আমলকি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় ভিকটিম বাড়িতে গেলে তাকে প্রথমে ভূজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ভুজপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আটককৃত মো. ইউসুফ সর্দারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...