শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়েও মারাত্মক। ডেঙ্গু মশা মানুষকে কামড়ায় আর বিএনপি আগুন দিয়ে জীবন্ত মানুষ পোড়ায়, গাড়ি-ঘোড়া পোড়ায়। তাই ডেঙ্গুর মতো বিএনপিকেও প্রতিরোধ করতে হবে।’

শুক্রবার সকালে রাজধানীর খামার বাড়ি গোলচত্বরে বাংলাদেশ কৃষক লীগের ‘ডেঙ্গু রোধে এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি কর্মসূচি’তে প্রধান অতিথির বক্তৃতায় এ কর্মসূচির জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক প্রসঙ্গে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেন।

সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি কখনো জনগণের জন্য রাজনীতি করে না এবং তাদের শীর্ষ নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক।’এর উদাহরণ হিসেবে হাছান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ বা বন্যা-দুর্যোগে বিএনপি কখনো মানুষের পাশে দাঁড়ায় না, করোনার সময়ও তারা শুধু ফটোসেশন করেছে এবং তাদের রাজনীতি শুধু বেগম জিয়া আর তারেক রহমানের জন্য। এখন তারা আছে তারেক আর জোবায়দার সাজা নিয়ে।

আর তাদের শীর্ষ নেতারা দলের কাউকে কোনো নির্বাচন করতে দেয় না, এমন কি ইউনিয়ন পরিষদ বা পৌর কাউন্সিলর পদেও কেউ দাঁড়ালে বহিষ্কার করে। যে দল করলে নির্বাচনই করা যায় না, সে দল মানুষ কেন করবে! অর্থাৎ সেই নেতারা চায় বিএনপি একটি লাঠিয়াল বাহিনী হিসেবে থাকুক এবং এ জন্য তারা মিছিলে লাঠি নিয়ে যায়।’

এ সময় ‘বিএনপি নেতাদের ঈমানের জোর কতটুকু তা গয়েশ্বর বাবু আর আমান সাহেবকে দেখে বোঝা যায়’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘গয়েশ্বর বাবু আর আমান সাহেব সরকারের সেবা-শুশ্রূষা নিলেন, তারপর বাইরে গিয়ে উলটো সুরে কথা বললেন। গয়েশ্বর বাবু আরাম করে ভালো ভালো খাবার খেলেন, তার বাসার জন্যও দেওয়া হল, না করেননি, ধন্যবাদ দিলেন। তিনিই বাইরে গিয়ে আবার উলটো সুরে বললেন। তারা বোরখা পরে কোর্টে হাজিরা দিতে যান। এদের দিয়ে কোনো আন্দোলন হবে না।’স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ নেতা-কর্মীরা জনগণের পাশে থাকে। এবার ডেঙ্গু প্রতিরোধেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা সবাই যার যার বাড়ি, আঙিনা, কর্মক্ষেত্র নিয়মিত পরিস্কার রাখবো এবং এই কর্মসূচি সফল করে তুলবো।

কৃষক লীগ সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি’র সঞ্চালনায় সংসদ সদস্য হোসনে আরা, শামীমা আক্তার খানম এমপি, মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ কৃষিবিদ সুব্রত দাস এবং কৃষক লীগ নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...