রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে অটোরিকশা শো রুমে বিষ্ফোরনে আহত আরও একজনের মৃত্যু

 নারায়ণগন্জের কাশিপুরের মুসকান মোটরস নামের ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুমে বিস্ফোরণের ঘটনায় আরও এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২ জনে দাঁড়ালো।দীর্ঘ ৬ দিন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল পৌঁনে ৮টায় সে মৃত্যু বরণ করেন।নিহত ব্যক্তির নাম কামাল পাশা টিটু। সে কাশিপুরের উত্তর কাশিপুরের বাসিন্দা।
উল্লেখ্য,ব্যাটারিচালিত অটোরিকশার শো-রুম মুসকান মোটরসে গত ২৯ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের পর কামাল পাশা টিটুসহ ১৭ জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন চিকিৎসক। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কামাল পাশা টিটুর বড় ভাইয়ের ছেলে তালহা জানান, তিনি বেশ কিছু দিন যাবত আইসিইউতে ভর্তি ছিলেন। সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণে করেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আযম মিয়া জানান, কাশিপুরের মুসকান মোটরসে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে ১ জনের মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...