শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অধিনায়কত্ব ছাড়লেন তামিম

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠক শেষে আজ রাতে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষনা দেন তামিম।
সাংবাদিকদের তামিম বলেন, ‘আপনারা জানেন, আজকে বোর্ড সভাপতি পাপন ভাই ও জালাল ভাই’র সাথে আমার গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমার সমস্যা নিয়ে, আমরা অনেক আলোচনা করেছি। আমার কি সমস্যা, কি হবে সামনে, সবকিছু নিয়ে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এটা আমি নিজে থেকে তাদের বলেছি। আজ থেকে আমি ওয়ানডে দলের অধিনায়ক থেকে সরে দাঁড়াচ্ছি। আমার কাছে মনে হয়. ইনজুরিও একটা ইস্যু। এই মুহূর্তে আমি ইনজেকশন দিয়ে এসেছি। কিন্তু ইনজেকশনগুলাও হিট অ্যান্ড মিসের মতো।’
তিনি আরও বলেন, ‘দলের স্বার্থে আমার অধিনায়কত্ব ছেড়ে দেয়াটাই ভালো হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ফোনে কথা বলেছি। উনাকে আমার পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। উনি আমাকে বুঝিয়ে যা বলার খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেছেন। এখন আমি খেলায় ভালোভাবে মনোযোগ দেবো এবং নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়া নিশ্চিত না হওয়ায় আসন্ন এশিয়া কাপে খেলবেন না তামিম।
দীর্ঘদিন ধরে পিঠের সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি সিরিজেও খেলতে পারেননি তিনি। পিঠের ইনজুরি থেকে সুস্থ হতে সম্প্রতি লন্ডনে চিকিৎসা করিয়েছেন তামিম।
গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরদিন হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। কিন্তু পরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর অবসর প্রত্যাহার করে নেন তামিম।
অধিনায়ক হিসেবে বাংলাদেশকে ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তামিম। তার অধীনে ২১টি জয়, ১৪টি হার ও ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...