বুধবার, ৮ জুলাই ২০২৬

জ্যোতির্ময় বঙ্গবন্ধু বইমেলার দ্বিতীয় দিনের সেমিনারে বক্তারা

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা অতুলনীয়

- Advertisement -
Single page 1st Paragraph

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শান্তি এবং ন্যায়ের প্রতীক। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা অতুলনীয়। তিনি স্বপ্ন দেখতেন শান্তি ও সম্প্রীতির একটি বিশ্বশালার। অত্যন্ত সুনিপুণভাবে তাঁর পররাষ্ট্রনীতির বাস্তব প্রতিফলন ঘটে ১৯৭২ সালে রচিত বাংলাদেশ সংবিধানে।

শোকের মাস আগস্টে শৈলী প্রকাশনের আয়োজনে ১৫ দিন ব্যাপি ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা পাঠ ও বইমেলার বুধবার (২ আগস্ট) দ্বিতীয় দিনে ‘বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা’ সেমিনারে বক্তারা উপর্যূক্ত বক্তব্য রাখেন।

চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক কবি ফাউজুল কবির। সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন অধ্যাপক প্রাবন্ধিক কানাই দাশ। শৈলীর প্রকাশক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কবি কামরুল হাসান বাদল, অধ্যাপক মুহাম্মদ ইসহাক। সূচনা বক্তব্য দেন জাহাঙ্গীর মিঞা। কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি করেন কবি আজিজ রাহমান, আজিজ কাজল, অমিত বড়ুয়া, অপু বড়ুয়া, অপু চৌধুরী, গোপা ত্রিবাদী, পুষ্পিতা সেন।সেমিনারে মূল প্রবন্ধে অধ্যাপক কানাই দাশ বলেন, ১৯৭২ সালেই বঙ্গবন্ধু স্বাধীন দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করেন যা তাঁর পরিবর্তিত রাষ্ট্র চিন্তার মূর্ত দলিল। তিনি রাষ্ট্র পরিচালনায় সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বেছে নেন। একটি সশস্ত্র জনযুদ্ধের ভেতর দিয়ে দেশ স্বাধীনতা অর্জন করার পরে ছাত্র, যুব সমাজ তথা মানুষের জীবন বোধে, আকাঙ্ক্ষার ক্ষেত্রে বলতে গেলে বৈপ্লবিক পরিবর্তন ঘটে।

সভাপতির বক্তৃতায় অধ্যাপক কবি ফাউজুল কবির বলেন, ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শিরোনামে শৈলী প্রকাশনের ১৫দিন ব্যাপি সেমিনারের আয়োজন অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার। তিনি বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাষ্ট্রচিন্তার অগ্রনায়ক। বঙ্গবন্ধু নিজের জন্য না ভেবে আমৃত্যু লড়াই সংগ্রাম করে গেছেন গণমানুষের অধিকার আদায়ে। তিনি বিশ্বমানবতার পরম বন্ধু। যারা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তৃতীয় দিনের সেমিনারের বিষয় : বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা। মূল প্রবন্ধ পাঠ করবেন ড. শ্যামল কান্তি দত্ত। সভাপতিত্ব করবেন মুহাম্মদ মুজিবুর রহমান। আলোচনায় অংশ নেবেন প্রফেসর মোজাম্মেল হক, ড. শামসুদ্দিন শিশির, অধ্যাপক বিচিত্রা সেন। সূচনা বক্তব্য রাখবেন অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া। কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তিতে অংশ নেবেন আবু মুসা চৌধুরী, আবু তাহের মুহাম্মদ, আশীষ সেন, জান্নাতুল ফেরদৌস, আবুল কালাম বেলাল, আ ফ ম মোদাচ্ছের আলী, আনোয়ারুল হক নূরী, আবদুল্লাহ ফারুক রবি, আল-হাসনাত মাসুম শিহাব, আসিফ ইকবাল।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...