রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত না দিয়ে বেআইনি কাজ করছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর পাঁচ খুনির মধ্যে তিনজনের অবস্থান জানা নেই। তবে, দুই খুনির একজন কানাডায়, আরেকজন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমরা এ দুই খুনিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। তবে, তারা নানা অজুহাতে তাদের ফেরত দিচ্ছে না। যা বেআইনি। সব তথ্য দেওয়ার পরেও খুনিদের ফেরত না দেওয়া তাদের জন্য লজ্জার। আমাদের জন্য দুঃখজনক।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সদস্যদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, তারাই খুনিদের আশ্রয় দিচ্ছে। কানাডা তাদের আদালতের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, কানাডার সঙ্গে বহু আলাপ হয়েছে। আমরা কীভাবে বিচার করেছি, তারা জানতে চায়। আমরা জানিয়েছি, তাদের জন্য সব ধরনের পথ খোলা আছে, তারা এসে ক্ষমাও চাইতে পারে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পরিবারের সবার নামে গাছ রোপণ করা হয়েছে। এখানে (ফরেন সার্ভিস একাডেমি) বঙ্গবন্ধুর অনেক স্মৃতি। এখানে থেকেছেন, অফিস করেছেন। সবকিছুকে নিয়ে জাদুঘর করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

এদিন ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে ১৬টি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...