শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী নুসরাতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। ফ্ল্যাট দেওয়ার নামে কোটি কোটি রুপি প্রতারণা করেছেন বলে অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে অভিযোগ করেছেন শঙ্কুদেব পান্ডা। তার অভিযোগ— ২০১৪ সালে ফ্ল্যাট দেওয়ার নামে ৪২৯ জনের কাছ থেকে কোটি কোটি রুপি নেন নুসরাত। আর সেই অর্থে নিজে ফ্ল্যাট কেনেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সমবায়ে ফ্ল্যাট দেওয়ার নাম করে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের কর্মীদের কাছ থেকে অর্থ তুলে তা প্রতারণার অভিযোগ উঠেছে। এ সংস্থাকে ঘিরে মূলত অভিযোগ। আর এই সংস্থার অন্যতম পরিচালক নুসরাত জাহান।

এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের অবসরপ্রাপ্ত অনেক কর্মী অ্যাসোসিয়েশনের মাধ্যমে টাকা জমা করেছিলেন ফ্ল্যাট পাওয়ার জন্য। এই সংস্থার পরিচালক ৭-৮ জন। তাদের মধ্যে অন্যতম রাকেশ সিং। তারপরই উঠে এসেছে নুসরাত জাহানের নাম। যাদের নামে এরই মধ্যে আদালতে মামলা চলছে।

এত বছর পর কেন এই অভিযোগ করলেন? এমন প্রশ্নের উত্তরে শঙ্কুদেব পান্ডা সংবাদমাধ্যমটিকে বলেন— ‘যে ৫০০ জনের কাছ থেকে তিনি টাকা লুটেছিলেন, তাদের মধ্যে অন্তত ১০০ জন মারা গেছেন। বেশির ভাগই অবসরপ্রাপ্ত কর্মী। আর কবে তারা বিচার পাবেন? সিনিয়র সিটিজেনদের তো এটুকু ভরসা দেব।’

‘যেকোনো মামলার একটা প্রসেস থাকে। ওরা প্রথমে গড়িয়াহাট থানায় গিয়েছিল। পুলিশ মামলা নেয়নি। আলিপুর আদালতে গিয়ে মামলা ফাইল করেছে। আদালত বলেছে, এফআইআর করতে। এফআইআর হয়, পুলিশ রিপোর্ট জমা দেয়। আলিপুর কোর্টে দুবার সমন ইস্যু হয়। কিন্তু নুসরাত যাননি। বরং পুলিশ উল্টো নুসরাতকে সিকিউরিটি দিয়ে রেখেছে।’ বলেন শঙ্কুদেব পান্ডা।

এ বিষয়ে এখনো নুসরাত জাহানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আরেকটি সংবাদমাধ্যমে নুসরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, ইডির কাছে করা অভিযোগ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ নুসরাত। যেহেতু কেন্দ্রীয় এজেন্সির কাছে অভিযোগ জানানো হচ্ছে বলে দাবি করা হচ্ছে, তাই আইনজীবীদের সঙ্গে কথা বলেই অভিযোগের জবাব দেবেন নুসরাত জাহান।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...