মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ভারতে ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলি, নিহত ৪

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের মহারাষ্ট্রে একটি রেলওয়ে স্টেশনে চারজনকে গুলিতে করে হত্যা করেছে রেলওয়ে নিরাপত্তা কর্মী। এদের মধ্যে তিনজন সাধারণ যাত্রী এবং অন্য একজন পুলিশের সহকারী উপ-পরিদর্শকও ছিলেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই অনুসারে, জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলি চালানোর ঘটনায় এএসআইসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ডিসিপি উত্তর জিআরপিকে জানানো হয়েছে।

অভিযুক্ত, আরপিএফ কনস্টেবলের নাম চেতন সিং। কর্মকর্তারা জানিয়েছেন, ভোর পাঁচটার দিকে তার স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালায়। এতে আরপিএফ সহকর্মী এবং জয়পুর থেকে মুম্বাই যাওয়ার পথে ট্রেনের তিন যাত্রীকে হত্যা করে।

ভারতের পশ্চিম রেলওয়ে জানিয়েছে,মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পালঘর স্টেশন অতিক্রম করার পরে আরপিএফ কনস্টেবল চেতন কুমার চৌধুরী চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলি চালায় এবং চারজনকে হত্যা করার পর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে লাফ দেয়। তবে সরকারি রেল পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় মীরা রোডে পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

এএনআই’র এক টুইটে দেখা যাচ্ছে, ট্রেনটি মুম্বাই সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছেছে এবং ট্রেনটির বগির গায়ে, জানলার কাচে গুলির চিহ্ন রয়েছে। তবে, ঠিক কী কারণে এই কাণ্ড ঘটালেন ওই আরপিএফ জওয়ান, তা এখনও জানা যায়নি।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...