শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

তামিমের ঝড়ো সেঞ্চুরিতে সিলেটকে উড়িয়ে দিল ঢাকা

- Advertisement -
Single page 1st Paragraph

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত রানের ফোয়ারা ছোটালেন মিনিস্ট্রার গ্রæপ ঢাকার দুই ওপেনার। ব্যাটকে তলোয়ার বানিয়ে দুই ব্যাটার সিলেটের বোলারদের করলেন কচুকাটা। ঝড়ো ব্যাটিংয়ে যেমন সেঞ্চুরি করলেন তামিম, তেমনি তামিমকে সঙ্গ দিয়ে শাহজাদও তুলে নিলেন নিজের ফিফটি। তাদের দুই জনের স্টিম রোলার গতিতে চালানো ব্যাটে জয় নিশ্চিত করে নেয় মিনিস্ট্রার গ্রুপ ঢাকা। তবে শুরু থেকেই উইকেটশূন্য থাকলেও জয়ের তিন রানের আগেই সাজঘরে ফিরে যান শাহজাদ। তাই এক উইকেট হারালেও ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মাহমুদউল্লাহ-তামিমের দল।

শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে সিলেটের বিপক্ষে ১৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে মাহমুদউল্লাহর ঢাকা। চার ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা। ৬৪ বলে ১১১ রানের ইনিংস উপহার দেন তামিম ইকবাল। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৭ বাউন্ডারি ও চার ছক্কা দিয়ে। একই ম্যাচে সেঞ্চুরি করেছেন সিলেটের ওপেনার সিমন্স। জোড়া সেঞ্চুরির ম্যাচে জয়ের হাসি হেসেছে ঢাকা।
১৭৬ রান তাড়া করতে নেমে ঢাকাকে চমৎকার জুটি উপহার দিয়েছেন দুই ওপেনার তামিম ও শেহজাদ। ইনিংসের শুরু থেকেই নির্ভার ছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতি নেওয়া তামিম। সিলেটের বোলারদের পাত্তা না দিয়ে ঝড় তুলেছেন সাগরিকায়। মাত্র ২৮ বলে তুলে নেন হাফসেঞ্চুরি।

এরপর এগিয়ে যান সেঞ্চুরির পথে। পুরো সময় তাঁকে দারুণভাবে সঙ্গ দেন শেহজাদ। নির্ভার তামিম হেসেখেলেই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। এই পথে তুলে নেন ব্যক্তিগত সেঞ্চুরি। ২৮ বলে হাফসেঞ্চুরি করা তামিমের সেঞ্চুরি করতে লেগেছে মাত্র ৬১ বল। আলাউদ্দিন বাবুকে বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন মিনিস্টার ঢাকার এই ওপেনার। বিপিএলে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি।
তামিমের সঙ্গে ৩৯ বলে ৫৩ রান করেন শেহজাদ। ওপেনিং জুটিতে দুজন মিলে করেন ১৭৩ রান। তামিমের সেঞ্চুরির দিনে ১৭ ওভারেই জয় তুলে নেয় মিনিস্টার ঢাকা।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করেছে সিলেট সানরাইজার্স। চলমান আসরের প্রথম সেঞ্চুরি ছুঁতে সিমন্সের লেগেছে ৫৯ বল। সেঞ্চুরিয়ান সিমন্স মোট ৬৫ বলে ১১৬ রানের ইনিংস উপহার দেন সিমন্স। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৪ বাউন্ডারি ও পাঁচ ছক্কা দিয়ে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেট সানরাইজার্সকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও লেন্ডল সিমন্স। দুই ওপেনার মিলে শুরুর জুটিতে তোলেন ৫০ রান। ষষ্ঠ ওভারে এই জুটি ভাঙেন ইবাদত হোসেন। ফিরিয়ে দেন ১৮ রান করা এনামুলকে।

তবে উইকেটে থিতু ছিলেন আরেক ওপেনার সিমন্স। মিঠুনকে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ৮ বল মোকাবিলা করে ফিরে যান মিঠুন। তবুও টিকে ছিলেন সিমন্স। ঢাকার বোলারদের তুলোধুনো করে সেঞ্চুরি তুলে নেন তিনি। তাঁর সঙ্গে বাকিরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও সিলেটকে বড় সংগ্রহ এনে দিতে সমস্যা হয়নি সিমন্সের। তাঁর ব্যাটে চড়ে লড়াইয়ে পুঁজি পেয়ে যায় সিলেট সানরাইজার্স।

ঢাকার হয়ে বল হাতে ২৯ রান খরচায় এক উইকেট নেন মাশরাফী বিন মোর্ত্তজা। আন্দ্রে রাসেল এক উইকেট নিতে দেন ৪৫ রান। ইবাদত হোসেনও নেন এক উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট সানরাইজার্স: ২০ ওভারে ১৭৫/৫ (এনামুল ১৮, সিমন্স ১১৬, মিঠুন ৬, কোলিন ০, বোপারা ১৩, সৈকত ১৩, আলাউদ্দিন ২ ; ইবাদত ৪-০-২৯-১, মাশরাফী ৪-০-২৯-১, রাসেল ৩-০-৪৫-১, রুবেল ৪-০-৩১-০, কায়েস ৪-০-২৬-১)।
মিনিস্টার ঢাকা: ১৭ ওভারে ১৭৭/১ (তামিম ১১১*, শেহজাদ ৫৩, ইমরান ০; তাসকিন ৩-০-২৮-০, সোহাগ ৪-০-৩৬-০, আলাউদ্দিন বাবু ২-০-৩২-১, সানজামুল ২-০-২৪-০, সৈকত ২-০-২৩-০, বোপারা ৩-০-১৯-০, মুক্তার ১-০-১৫-০)।

ফল: ৯ উইকেটে জয়ী ঢাকা।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...