শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শ্রাবণের স্নিগ্ধ বিকেলে চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির প্রাণবন্ত বর্ষা উৎসব

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ষার ভরা মৌসুমে-বর্ষার দেখা নেই । শুস্কতায় ভরে উঠেছে যখন প্রকৃতি, তখনি আয়োজন বর্যা উৎসব। গত ২৬ জুলাই’২৩ চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাণবন্ত বর্ষা উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। সারাদিন রোদ্রের প্রখরতাপে বিকেলে অনুষ্ঠান শুরু হওয়ায় প্রাক মুহূর্তে প্রকৃতি যেন শান্ত শীতল হাওয়ায় দৌলা দিতে লাগলো। শুস্কতার মৌনতা ভেঙে হালকা বৃষ্টির আমেজ যেন প্রকৃতিকে নান্দনিকতায় ভরে তুললো বর্ষা। সেই মহেন্দ্রক্ষণে সুরের মূর্ছনায় শুরু হলো বর্ষা উৎসব এর জয়ধ্বনি বেজে উঠলো “এসো শ্যামল সুন্দর — উদ্বোধনী সঙ্গীত।

পরে একে একে আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে, গ্রাম থেকে জেগে উঠো-শহর থেকে জেগে উঠো, মম চিত্তে নিতি নৃত্যে, ময়না চলাৎ চলাৎ চলে রে, কালজয়ী সংগীতগুলো এবং বর্ষাকে নিয়ে কবিতা আবৃত্তি, নৃত্যসহ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ মন মাতানো পারফরম্যান্স হল ভর্তি দর্শক শ্রোতাদের উপহার দেন। বর্ষাবন্দনা ও দেশাত্মবোধক গানের তানে একক, দলীয় সংগীত ও নৃত্যে পরিবেশে যেন এক মনোমুগ্ধকর আবেশ তৈরি হয়। এসময় করতালির মধ্যদিয়ে শিল্পীদের উৎসাহ উদ্দীপনায় ভরিয়ে তুলেন হলভর্তি দর্শকশ্রোতা।

চন্দনাইশ উপজেলা মৎস কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির আহবায়ক কমিটির সদস্য মোঃ আহসানুল হাসান কবির এবং উপজেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য সঞ্চিতা বড়ুয়ার সঞ্চালনায়, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব রাসেল চৌধুরী। সংগীতে ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সঞ্চিতা বড়ুয়া, অধ্যাপক সালমা আহসান, শ্রাবনী দাশগুপ্তা, রুপম কুমার নাথ, প্রান্ত চৌধুরী, অজয় দাশ, তাসকিন, সুকান্তা,, লিজা, তিশা, মহিম, পুজা প্রমুখ।নৃত্যে গোপী সাহা, দেবী সাহা, সমৃদ্ধি বড়ুয়া, দিৎস্পা চক্রবর্তী, প্রতিতী পোদ্দার, অনুস্কা, আতিকা, সায়মা সুলতানা, তিশা আকতার প্রমুখ। হারমোনিয়ামে শ্রাবনী দাশগুপ্তা, তবলায় রবিন দাশ। কি বোর্ডে সুমন দাশ, অক্টোপ্যাডে দীপক কুমার সাহা। যাদু প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সুবল বড়ুয়া।

অভিব্যক্তি প্রকাশে আলোচনায় অংশ নেন চন্দনাইশ থানা শিক্ষা কমিটির সদস্য ও শিক্ষানুরাগী আহসান ফারুক, উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য ও শিক্ষানুরাগী যথাক্রমে – দেবাশীষ কান্তি বিশ্বাস, সৈকত দাশ ইমন, শাহানুর দস্তগীর প্রমুখ।

অনুষ্ঠানের বরেণ্য সভাপতি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মাহমুদা বেগম এর সমাপনী বক্তব্যের মর্ধ্য দিয়ে বর্ষা উৎসব এর সমাপন হয়, শেষে শিল্পী ও কলাকুশলী সহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...