বুধবার, ৮ জুলাই ২০২৬

চার দিনের শুভেচ্ছা সফরে ইতালিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রাম বন্দরে আগমন

- Advertisement -
Single page 1st Paragraph

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ইতালিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইটিএস মরোসিনি (ITS MOROSINI)।

রবিবার (৩০ জুলাই) জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এসময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ অভ্যর্থনা জানায়। সফররত জাহাজটিতে সর্বমোট ১৩০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন।

১৪৩ মিটার দৈর্ঘ্যরে ইতালিয়ান এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার জিওভান্নি মন্নো (Commander Giovanni Monno)। বাংলাদেশে অবস্থানকালীন জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। সফরকারী জাহাজের কর্মকর্তা এবং নাবিকগণ বানৌজা ঈসাখান, বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’ (এসএমডব্লিউটি), বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘বিএন আশার আলো’ স্কুল, বাংলাদেশ মিলিটারি একাডেমিসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন।

ইতালিয়ান নৌবাহিনীর এ জাহাজের সফরের ফলে বাংলাদেশের সাথে ইতালির বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা যায়। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ০২ আগস্ট ২০২৩ বাংলাদেশ ত্যাগ করবে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...