রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আজ পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে আজ শনিবার। বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাবে ইউনিটটি। পরীক্ষা সফল হলে আপাতত ১২৫ থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবাহ শুরু হবে।এ ব্যাপারে বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, এই বিদ্যুৎকেন্দ্রে প্রতিটি ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটি পরীক্ষামূলক চালু সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের শেষে উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট পুরোপুরি চালু হলে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী মনোয়ার ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রথম ইউনিট নতুন বছরে বাণিজ্যিক উৎপাদন যাবে। তবে তার আগেও বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্তভাবে উৎপাদনে গেলে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

সরকারের মেগা প্রকল্পগুলোর অন্যতম বড় প্রকল্প মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহায়তার প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল)।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে এবং সার্বিক ভৌত অবকাঠামোর কাজ হয়েছে ৯০ শতাংশ।

প্রকল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, বিদ্যুৎ কেন্দ্রটির দুটি ইউনিটে প্রতিদিন প্রয়োজন হবে ১০ হাজার মেট্রিক টন কয়লা। এ পর্যন্ত ২ লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে। আগামী ৭ অগাস্ট ৬৫ হাজার টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ মাতারবাড়ীর জেটিতে ভিড়বে।

এই বিভাগের সব খবর

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

সর্বশেষ

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...