সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নবীনদের বরণ করল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ‘সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ’ বিভাগের নবীন শিক্ষার্থী, বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ও নতুন যোগদানকৃত শিক্ষকদের বরণ করে নিল বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এসময় নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসির সিলমীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিভাগের অতিথি শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. আলী আজগর চৌধুরী, বিভাগের শিক্ষক সরওয়ার কামাল ও মো. নকিব।

বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী উম্মুল মাছাকিন ফাল্গুন ও চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী কুশলব কুমার নাথের সঞ্চালনায় নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মো. ফাহাদ ইবনে মাহমুদ ফাহিম ও তাসনীম আলম ইফাজ।

অধ্যাপক ড. মো. আলী আজগর চৌধুরী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। তাদের উচিত সে দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নিজেদেরকে গড়ে তোলা।

অন্যান্য পেশার মত সাংবাদিকতায়ও নানা সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবুও শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে গিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়া আহ্বান জানান তিনি।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী তাঁর বক্তব্যে বলেন, সংকট ও সম্ভাবনায় সাংবাদিকরাই জাতির কাছে আশা-ভরসার প্রতীক হয়ে উঠেন। এ পেশার পবিত্রতা রক্ষায় সাংবাদিকতার বিভাগের শিক্ষার্থীদের ভূমিকাই মুখ্য।

তিনি আরও বলেন, তাত্ত্বিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ করার জন্য বিভাগে অত্যাধুনিক মিডিয়া ল্যাব স্থাপন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন বিষয়ের উপর সেমিনার, কর্মশালার আয়োজন এবং শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত মিডিয়া হাউজ পরিদর্শন করা হয়ে থাকে।

এখান থেকে পড়াশোনা করে শুধু সাংবাদিক নয়, একজন দক্ষ যোগাযোগকর্মী হিসেবেও ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। বিভাগের নিয়মিত শিক্ষকদের পাশাপাশি অতিথি শিক্ষক হিসেবে খ্যাতিমান শিক্ষক, গবেষক, সাংবাদিক ও যোগাযোগ বিশেষজ্ঞরাও নিয়মিত ক্লাস নিয়ে থাকেন, যোগ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নতুন শিক্ষার্থী বরণ করা হয়।পরে বিভাগের অতিথি শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. আলী আজগর চৌধুরী, নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী, সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক সরওয়ার কামাল ও মো. নকিবকে বরণ করে নেন শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...