শনিবার, ১১ জুলাই ২০২৬

দেশে আরেকটা ১৫ আগস্ট চায় বিএনপি-জামায়াত: মুক্তিযুদ্ধমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এটা সারা পৃথিবীর মানুষ স্বীকার করে কিন্তু বিএনপি-জামায়াত মেনে নেয় না। তাই সুযোগ পেলেই তারা মিথ্যাচার করে। আসলে বিএনপি-জামায়াত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা আরেকটা ১৫ আগস্ট চায়।

বৃহস্পতিবার ভার্চুয়ালি নোয়াখালীর চাটখিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, বিএনপি সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। আর জামায়াত দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যারা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, আপনারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করবেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন। ১৯৭৫-এর পর বীর মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে পারতেন না। শেখ হাসিনা এখন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দিচ্ছেন। এই ভাতা আগামী দিনে আরো বাড়বে। তিনি বীর মুক্তিযোদ্ধাদের বিনাপয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাদের কবর একই ডিজাইনের মাধ্যমে সংরক্ষিত করা হচ্ছে যেন শত বছর পরেও মানুষ চিনতে পারে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ অব্যাহত রয়েছে।

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক বলেন, যুদ্ধের সময় আমরা কত কষ্টে ছিলাম। বীর মুক্তিযোদ্ধারা বাংকারে বাংকারে নিদারুণ জীবনযাপন করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এর নাম ‘বীরের কণ্ঠে বীর গাঁথা’। আমাদের লোকজন বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি যাবে। ৫-৬ মিনিট বক্তব্য রেকর্ড করবে। ৯ মাস কীভাবে যুদ্ধ করেছে এই স্মৃতি সংরক্ষণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, চাটখিল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসাইন প্রমুখ।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...