বুধবার, ৮ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলা পরিষদের ৩৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা পরিষদ ২০২৩-২৪ অর্থ-বছরের জন্য ৩৫৪ কোটি ৩১ লক্ষ ৪৫ হাজার ৮৮৯ টাকার বাজেট ঘোষণা করেছে। বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা।
চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় জেলা পরিষদের মাসিক সভায় এ বাজেট উপস্থাপন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সভা সঞ্চালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, গত বছরের নভেম্বরে জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর থেকে দিন-রাত পরিশ্রম করছি। অত্যন্ত সীমিত জনবল নিয়ে কাজ করলেও জেলা পরিষদের আয় বাড়ানোর নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। অবৈধ দখলে থাকা জায়গা উদ্ধার করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। অবৈধ দখলে থাকা সম্পদ উদ্ধারের জন্য জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রতিনিধি নিয়ে কমিটি করে দিয়েছি, কমিটি কাজ করছে। এ সব নানামুখী পদক্ষেপ গ্রহণ করার কারণেই বিশ^ব্যাপী যুদ্ধাবস্থা ও অর্থনৈতিক সংকটের মধ্যেও এ বাজেট গ্রহণ করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় তিনি পদাধিকারবলে জেলা রেডক্রিসেন্টেরও দায়িত্বে আছেন। বিগত বছরগুলোতে জেলা রেডক্রিসেন্ট পরিচালিত প্রতিষ্ঠান ও কর্মসূচিগুলোতে যে ব্যাপক লুটপাট হয়েছে তা দেখে তিনি হতবাক হয়েছেন। এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে জনকল্যাণমুখী করতে অনেক সময় ও শ্রম দিতে হচ্ছে।
পেয়ারুল ইসলাম বলেন, চটগ্রাম জেলা পরিষদের নির্মাণাধীন ১৮ তলাবিশিষ্ট ভবনে চট্টগ্রাম ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য একটি ফ্লোরে ‘চট্টগ্রামের ঐতিহ্য কর্নার’ স্থাপনের জন্য উদ্যোগ নেয়া হয়েছে এবং এ বিষয়ে কাজ করার জন্য প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনকে আহবায়ক করে বরেণ্য, গুণী ও বিদগ্ধজনদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটির সভা হয়েছে এবং বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে কাজ শুরু করেছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম ও সদস্যগণ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী অফিসারগণ, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তাগণ।
বিস্তারিত আলোচনাশেষে সভায় ২০২৩-২৪ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
উল্লেখ্য, সভার শুরুতে চট্টগ্রাম-১০ আসনের প্রয়াত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফসারুল আমীনসহ বিগত মাসে জেলা, উপজেলা ও জাতীয় পর্যায়ের যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালণা করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার বাবুল। সভায় জাতীয় মৎস্য পদক ২০২৩-এ ভূষিত হওয়ায় চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীকে অভিনন্দন জানানো হয়।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...