বুধবার, ৮ জুলাই ২০২৬

অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সব হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিতসহ ৬ দফা দাবি আদায়ে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিলেও পরে তা স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। রোববার দেয়া ঘোষণায় আজ (২৫ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি সব অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রাখার কথা জানিয়েছিল মালিক সমিতি। তবে ঘোষণার একদিন পর সোমবার রাতে এ কর্মসূচি স্থগিত করেছে তারা। ঢাকায় পুলিশের সাথে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তে চট্টগ্রামেও বেসরকারি সকল অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতি। তবে গতকাল সোমবার রাতে কর্মসূচি স্থগিত করার বিষয়টি ঢাকা থেকে তাদের জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদ।

তিনি বলেন, ঢাকায় পুলিশের সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। বৈঠকে আলোচনার প্রেক্ষিতে ২৫ জুলাই থেকে ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। দাবি পূরণের আশ্বাস এবং ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে ধর্মঘট থেকে সরে আসার কথা জানিয়েছেন নেতৃবৃন্দ। এই সিদ্ধান্তের ফলে আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস অব্যাহত থাকবে। বন্ধ হচ্ছে না।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ৬ দফা দাবির মধ্যে রয়েছে– সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেট কারের মতো আয়কর (এটিআই) নেয়া বন্ধ করা, অবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন, টোল ফ্রি ঘোষণার অবিলম্বে বাস্তবায়ন, দেশের প্রতিটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা নিশ্চিত করা, অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় দ্রুত তেল–গ্যাস প্রদানের ব্যবস্থা করা এবং সড়কে হয়রানি মুক্ত ও নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা।

দীর্ঘদিন ধরে এসব দাবি জানিয়ে আসলেও কেউ আমলে নেয়নি জানিয়ে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতারা বলছেন– এখন বাধ্য হয়ে তাদের আন্দোলনের পথ বেছে নিতে হয়েছে। তবে দাবি পূরণে পুলিশের আশ্বাস এবং ডেঙ্গু পরিস্থিতির কথা বিবেচনা করে ধর্মঘট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বৈঠক শেষে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, আমরা ওখানে গিয়েছিলাম। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, এই অবস্থায় ধর্মঘট করলে রোগীরা বিপদে পড়বেন। এছাড়া কোনো কারণ ছাড়া অ্যাম্বুলেন্স চালকদের হয়রানি করা হবে না, মামলা দেওয়া হবে না– পুলিশের পক্ষ থেকে এমন আশ্বাস দেয়া হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে রোগীদের কথা বিবেচনায় নিয়ে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। অ্যাম্বুলেন্স পরিচালনায় জাতীয় নীতিমালা তৈরির যে দাবি ছিল, তা তিন মাসের মধ্যে করা হবে, এমন আশ্বাসও পেয়েছেন বলে জানান গোলাম মোস্তফা।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...