সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে ধর্ম প্রতিমন্ত্রী

নিরপরাধ মানুষ হত্যাকারীরা ইসলামের দুশমন

- Advertisement -
Single page 1st Paragraph

জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় গতকাল সোমবার ছিল দশদিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলের পঞ্চম দিবস। এতে দেশি–বিদেশি আলোচক ও ইসলামী চিন্তাবিদরা আহলে বায়তে রাসুলের উপর বক্তব্য রাখেন।

গতকালের মাহফিলে সভাপতিত্ব করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মুহাম্মদ ফরিদুল হক খান। তিনি বলেন, ইসলামে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ইসলামের নামে নিরপরাধ মানুষকে খুন হত্যায় মেতে ওঠে তারা ইসলামের দুশমন ও মানবতার শত্রু। সকল সন্ত্রাসী গোষ্ঠী ও জঙ্গিবাদীদের প্রতিহত করতে দেশবাসীকে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। বক্তারা বলেন, মানবতার মুক্তির দিশারী মহানবী (দ.) দেড় হাজার বছর আগেই সতর্ক করে বলেছেন, শেষ জমানায় আমার উম্মতেরা তিয়াত্তর ভাগে বিভক্ত হবে। একটি সম্প্রদায় ব্যতীত অন্য সকল গোষ্ঠীই পথভ্রষ্ট ও জাহান্নামি। আর আহলে সুন্নাত ওয়াল জমাআতের ওপর যারা প্রতিষ্ঠিত তারা ছাড়া সকলেই বিপথগামী ও পথভ্রষ্ট। আজকে ফেতনা ফ্যাসাদের যুগে বিশ্ব মুসলমানদের মুক্তি ও নাজাতের একমাত্র প্লাটফরম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।

বিদেশি আলোচক ছিলেন আল্লামা সাখাওয়াত হোসাইন বারকাতি (কালকাতা, ভারত)। তিনি বলেন, প্রিয় নবী (দ.) ও আহলে বায়তে রাসূলের (দ.) মর্যাদা সমুন্নত করেছেন স্বয়ং মহান আল্লাহ পাক। সকল নবী রাসূল সাহাবা নিষ্পাপ ও সমালোচনার ঊর্ধে এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদা।

সভাপতির বক্তব্যে সূফি মিজানুর রহমান বলেন, আহলে বায়তে রাসূলের (দ.) শান মর্যাদা তুলে ধরা এবং ইসলামের নামে গর্জে ওঠা বাতিল গোষ্ঠীর বিরুদ্ধে জনমত তৈরি করতে ১৯৮৬ সন থেকেই চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদে শাহদাতে কারবালা মাহফিলের সূচনা করেন বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুহাম্মদ জালাল উদ্দীন আলকাদেরী (রহ.)। আমি শুরু থেকেই নিজেকে এ মাহফিলের সঙ্গে সম্পৃক্ত করতে পেরে ধন্য ও গর্বিত। হয়তো এটাই আখিরাতে আমাদের নাজাতের উসিলা হতে পারে।

নবী করিম (দ.) এর ইলমে গায়েব ও হযরত ইমাম হোসাইনের (রা.) শাহাদাত বিষয়ে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মঈন উদ্দিন আশরাফি। তিনি বলেন, যাঁরা অদৃশ্য বিষয়ের ওপর জ্ঞান রাখেন তাদেরকেই বলা হয় নবী রসূল। যারা ইলমে গায়েব মানেনা তারা পথভ্রষ্ট। আলেম দাবিদার হয়ে নবী রাসূল ওলীদের শানে যারা কটূক্তি করে তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

আলোচক ছিলেন চবি আরবি বিভাগের অধ্যাপক আল্লামা ড. মুহাম্মদ জাফর উল্লাহ, জমিয়তুল ফালাহর পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ আহমদুল হক। অতিথি ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহসিন, গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইফা বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান ও ব্যাংকার আহমদুল হক, শাহজাদা ইহসানুল করিম ইছাপুরী।

উপস্থিত ছিলেন মহফিলের প্রধান সমন্বয়ক পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আলী হোসেন সোহাগ, খোরশেদুর রহমান, সিরাজুল মুস্তফা, মুহাম্মদ সাইফুদ্দিন, জাফর আহমদ সওদাগর, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যন মুহাম্মদ নাজিম উদ্দীন, প্রফেসর কামাল উদ্দিন আহমদ, আব্দুল হাই মাসুম, দিলশাদ আহমদ, শাহেদ করিম, ছালামত উল্লাহ, এস এম শফি, গাজী ইদ্রিচ চেয়ারম্যান, মাহাবুবুল আলম, মনসুর সিকদার, আব্দুর রহমান, মাইনুদ্দীন মিঠু, ফরিদ মিয়া, শাহাব উদ্দিন, জহির উদ্দিন, খোরশেদ আালী চৌধুরী, নাজিব আশরাফ প্রমুখ।

আজ ৬ষ্ঠ দিবস থেকে মসজিদের নিচতলায় পর্দা সহকারে মহিলাদের মাহফিলে অংশগ্রহণের ব্যবস্থা থাকবে। মাহফিল সরাসরি সম্প্রচার হচ্ছে sufitv.com,www.sahadat-e-karbala.com

এই বিভাগের সব খবর

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলের বেশীরভাগ...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হবে। স্বাস্থ্যসেবা...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।  রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন...

সর্বশেষ

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...

সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস...

চট্টগ্রাম শিশু ধর্ষণের মামলায় আসামির আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায়...

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান...

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়...