শনিবার, ২৭ জুন ২০২৬

২০ বছর পর চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ

- Advertisement -
Single page 1st Paragraph

২০০৩ সালে সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডহক কমিটি গঠিত হয়েছিল। এরপর ২০১৩ সালে ত্রিবার্ষিক সম্মেলন করার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত হয়নি। অবশেষে দীর্ঘ ২০ বছর পর উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। আজ মঙ্গলবার নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নেতা চালাচ্ছেন তদবির। সম্মেলনে ৪৫০ জন কাউন্সিলর ও এক হাজার ডেলিগেট উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সম্মেলন প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছির উদ্দিন রিয়াজ বলেন, ‘নগরীর কাজীর দেউড়ি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মঙ্গলবার সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ স্বপন এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা থাকবেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ সংশ্লিষ্টরা। এতে সভাপতিত্ব করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এরশাদুল হক নিজামী (ভুট্টু)।
দলীয় সূত্রে জানা যায়, উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে গঠন করা হয়েছে ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি। পাশাপাশি গঠন করা হয়েছে ৯টি উপ-পরিষদ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...