শনিবার, ২৭ জুন ২০২৬

সারাদেশে অ্যাম্বুলেন্স চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সব সড়ক ও সেতুতে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য টোল ফ্রি করাসহ ছয় দফা দাবি আদায়ে সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ সোমবার রাত ১২টা থেকে এই ধর্মঘট শুরু হবে বলে সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সমিতির সভাপতি গোলাম মোস্তফার সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইভেটকারের মতো অ্যাম্বুলেন্স থেকে বিআরটিএর ট্যাক্স নেওয়া বন্ধ করতে হবে; অতি দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা তৈরি করতে হবে; অ্যাম্বুলেন্সের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে।
এর পাশাপাশি দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দেওয়া, অ্যাম্বুলেন্সে রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল ও গ্যাস নেওয়ার সুযোগ দেওয়া এবং সড়কে হয়রানিমুক্ত ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতের দাবিও রয়েছে তাদের।

রোববার রাতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে দাবি আদায় না হওয়া পর্যন্ত।

তিনি বলেন, ‘এসব দাবি পূরণের জন্য আমরা ২০১৭ সাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি। কিন্তু এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ কেউ নিচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে আমরা এই কর্মসূচি দিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ থাকবে।’

ধর্মঘটের কারণে সারা দেশে গুরুতর অসুস্থ রোগীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, ‘ভোগান্তির বিষয়টি আমরাও বুঝতে পারছি। কিন্তু আমাদের এ ছাড়া আর কোনো উপায় নেই। দাবি পূরণের আশ্বাস পেলেই আমরা ধর্মঘট তুলে নেব।’

বিআরটিএর হিসাবে সারা দেশে নিবন্ধিত অ্যাম্বুলেন্সের সংখ্যা ৮ হাজার ৩১৭টি। এর মধ্যে আট হাজারের মতো অ্যাম্বুলেন্স বেসরকারি বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...