শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

স্পেনের সাধারণ নির্বাচন

জরিপ ভুল প্রমাণিত, কোন পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি

- Advertisement -
Single page 1st Paragraph

স্পেনের সাধারণ নির্বাচনে ৯৫% ভোট গননা শেষে এটা নিশ্চিত হয়ে গেছে,সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ডান বাম দুই পক্ষই। নির্বাচনের ফলাফল স্পেনে একটি ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত দিচ্ছে। স্পেনের নিম্নকক্ষ মোট ৩৫০ আসন বিশিষ্ট হওয়ায় সরকার গঠনে দরকার ১৭৬ আসন।কিন্তু ভোট গননা শেষে দেখা যাচ্ছে,রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ১৩৬ আসনে জয়ী হতে চলেছে।যা ২০১৯ সালের চাইতে ৪৭টি বেশি।তাঁদের মিত্র ডানপন্থী ভক্স ৩৩ টি আসন পেতে চলেছে।যা ২০১৯ সালের চাইতে ১৯টি কম হলেও সংসদের তৃতীয় শক্তি হিসেবেই আছে।

অপরদিকে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ক্ষমতাসীন সোশ্যালিষ্ট পার্টি ১২২ আসনে জয়ী হতে চলেছে।তাঁদের মিত্র বামপন্থী সুমার ৩১টি আসনে জয়ী হতে চলেছে। শেষ পর্যন্ত ডান ব্লকের পিপি ও ভক্সের মিলিত আসন হচ্ছে ১৬৯টি।যা ১৭৬ থেকে ৭টি কম।আর বাম ব্লকের সোশ্যালিষ্ট ও সুমারের মিলিত আসন হচ্ছে ১৫৩টি।

চুড়ান্ত ফলাফল শেষে এটাই স্পষ্ট হয়ে গেছে, স্পেনে একটি ঝুলন্ত পার্লামেন্ট হতে চলেছে।যদিও নির্বাচনের পূর্বে সকল জরিপ বলছিলো পিপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে।কিন্তু দিন শেষে জরিপ ভুল প্রমানীত হয়েছে।বিশ্লেষকদের মতে এই ফলাফল স্পেনকে দ্বিধা বিভক্ত প্রমান করেছে। এর আগে স্থানীয় সময় সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চারটায় শেষ হয়।ভোট প্রদানের হার ছিলো ৫৩শতাংশ।যা ২০১৯ এর নির্বাচনে ছিলো ৫৬.৮৫ শতাংশ। সূত্র:-আল জাজিরা,রয়টার্স ও এপি।

এই বিভাগের সব খবর

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে বক্তারা বলেছেন, শিশুসাহিত্যে এই সময়ে সৃজনশীলতার ধারাবাহিকতায় উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে। তবে শিশুসাহিত্যকে সমকালীন হতেই...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা গেলে দেশটির বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি,...

সর্বশেষ

সৃজনশীলতার ধারাবাহিকতায় শিশুসাহিত্যে উল্লেখযোগ্য বাঁক পরিবর্তন হয়েছে

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজিত দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসবের উদ্বোধনী দিনে...

জাপানের সঙ্গে ইপিএ দ্রুত কার্যকর হলে বাড়বে রপ্তানি ও বিনিয়োগ

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা...

বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত...

চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান...

জব্দ ইয়াবা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে তিন পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে জব্দ করা ৩০ হাজার ইয়াবা...

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

নগরীর কাজীর দেউড়ি বাজার ও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়েছে...