সোমবার, ১৫ জুন ২০২৬

টানা ষষ্ঠ দিনের মতো দাবানল অব্যাহত গ্রীসে,১৯ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

- Advertisement -
Single page 1st Paragraph

প্রকৃতি তাঁর প্রতিশোধ বিশ্বজুড়ে অব্যাহত রেখেছে।ইউরোপের শিকার গ্রীসের রোডস দ্বীপে ষষ্ঠ দিনের মত তিনটি স্থানে দাবানল চলতে থাকায় প্রায় ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রীস কর্তৃপক্ষ।দেশটির জলবায়ু পরিবর্তন ও বেসামরিক সুরক্ষা মন্ত্রনালয় বলেছে,দেশে দাবানল থেকে এটিই সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা।

স্থানীয় পুলিশ জানিয়েছে,১২টি গ্রাম ও বেশ কয়েকটি হোটেল থেকে স্থলপথে ১৬ হাজার এবং সমুদ্রপথে তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ছয়জনকে সংক্ষিপ্ত সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে,রবিবার সকালে উদ্ধারকাজে ২৬৬ জন দমকল কর্মী এবং ৪৯টি ইঞ্জিন পাঁচটি হেলিকপ্টার এবং ১০টি বিমানের সঙ্গে যোগ দেয়।এরমধ্যে সাতটি গ্রীক,দুটি তুর্কি ও একটি ক্রোয়েশিয়ান বিমান।আরও ১৫টি ইঞ্জিন আসবে বলে আশা করা হচ্ছে। রোডসের পার্বত্য অঞ্চলে, দমকল কর্মীরা নিকটবর্তী ঘন জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন। ভূমধ্যসাগরীয় দেশটিতে রবিবার আবহাওয়া উষ্ণ ছিল। মধ্যাহ্নের আগে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

পর্যটকসহ সরিয়ে নেওয়া কয়েকজনকে অন্যান্য হোটেল,জিম এবং একটি কনফারেন্স সেন্টারে রাখা হয়েছে।একটি শিপিং সংস্থা তাদের একটি জাহাজে থাকার জন্য প্রস্তাব দিয়েছে। সূত্র:-রয়টার্স ও ভয়েস অফ আমেরিকা।র

এই বিভাগের সব খবর

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়  যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার...

সর্বশেষ

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী...

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার যুক্তিতর্ক

নগরীর বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায়...

পেকুয়ায় বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা...

হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে...

লামা সাংবাদিক ইউনিটি’র নির্বাচনে ফের সুজন সভাপতি, তামিম সাধারণ সম্পাদক ও রমিজ কোষাধ্যক্ষ নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা সাংবাদিক...

এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামার কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট

সিঙ্গাপুরের জয়ের রেশ কাটতে না কাটতেই এবার মিশন ‘চীন’।...