শনিবার, ১১ জুলাই ২০২৬

দুই দিনের বাংলাদেশ সফরে ঢাকায় এলেন জাপানের অর্থ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি

জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করতে,জাপানের অর্থনীতি,বাণিজ্য ও শিল্পমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন।আজ ২৩ জুলাই রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক তৌফিক হাসান।এ সময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপস্থিত ছিলেন।খবর ইউএনবির।
সফরকালে আগামী ৫০ বছরের জন্য বাংলাদেশ- জাপান অর্থনৈতিক সম্পর্ক শীর্ষক একটি সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে জাপানি মন্ত্রীর।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও এফবিসিসিআই -এর যৌথ সহযোগিতায় ঢাকায় এ সম্মেলনের আয়োজন করছে জেট্রো।
নিশিমুরা ইয়াসুতোশি তার সফর কালে,বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে সাক্ষাৎ করবেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।তিনি ঢাকার চলমান মেট্রো প্রকল্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ পরিদর্শন করবেন।বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই সফরে অর্থনৈতিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করা হবে।তিনি আরো জানান, জাপানের মন্ত্রী ২৪ জুলাই উত্তরা মেট্রো স্টেশন থেকে মেট্রো রেলে ভ্রমণের অভিজ্ঞতা নেবেন।দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রস্তাবিত ইপিএ স্বাক্ষরের বিষয়ে একটি যৌথ সমীক্ষার ফলাফল নিয়ে আলোচনা করতে পারেন জাপানের মন্ত্রী। নিশিমুরা ঢাকায় জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (জেসিআইএডি) সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...