বুধবার, ৮ জুলাই ২০২৬

ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয় : ইসি আনিছুর

- Advertisement -
Single page 1st Paragraph

কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেছেন, এ দায়িত্ব প্রার্থীদের। তাই প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং তৎপরতা থাকতে হবে।

রোববার বিকেলে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন সামনে রেখে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মো. আনিছুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েকমাস বাকি। এর মধ্যে উপনির্বাচন হচ্ছে। এ কারণে ভোটারদের উপস্থিতি একটু কম। ঢাকা-১৭ আসনে ১১ দশমিক ৫ শতাংশ ভোটার উপস্থিত হয়েছেন। তবে, ভোটার উপস্থিতি যাই হোক আমরা তার ভিত্তিতে ফল ঘোষণা করব। অতীতেও করেছি এবং ভবিষ্যতেও করব।

তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের ওপর হামলা নিন্দনীয় কাজ। ঢাকা-১৭ আসনে নির্বাচন শেষ হওয়ার একটু আগে প্রার্থীর ওপর হামলা হয়েছে, যেটি অনাকাঙ্ক্ষিত। এ ঘটনা তদন্তাধীন। এতে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশাল সিটি নির্বাচনেও এ রকম ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলো যারা ঘটায় তারা কারও উদ্দেশ্য সফল করার জন্য করে, নাকি দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য করে তা প্রশ্নসাপেক্ষ।

মো. আনিছুর রহমান আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এক্ষেত্রে সবাইকে সতর্কতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। সব প্রার্থী নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাচ্ছে। রাজনৈতিক কর্মসূচির কারণে এক প্রার্থীর প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে মামলা হয়েছে এবং গ্রেপ্তারও হয়েছে। এ ছাড়া বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা বলেছি, কোনো ঘটনাকে ছোট করে দেখলে হবে না। সবকিছুকেই গুরুত্ব দিতে হবে।

গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের মৃত্যু হয়। ৪ জুন আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...