রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

৩ দিনের সফরে ইতালির পথে প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে এক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ জুলাই) ভোরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন। সরকার প্রধানের রোম সফরে দেশটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ।

এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আগামীকাল ২৪ জুলাই ইতালির রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইউরোপের দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য আবারও অনুরোধ করবে ঢাকা।

পাশাপাশি ইতালি থেকে সামরিক কেনাকাটা বাড়ানোসহ সামরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবানার কথাও বলেন মোমেন।

এই সম্মেলনে অংশগ্রহণকালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এটা আমাদের রুটিন ওয়ার্ক। প্রধানমন্ত্রী ওনাদেরকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন। আমরা সবাইকে একসঙ্গে ঢাকায় এনেই এটা করতে পারতাম, কিন্তু এতে সময় অনেকটা নষ্ট হয়।

চলমান রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা শান্তির পক্ষে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...