শনিবার, ২৭ জুন ২০২৬

সন্দ্বীপে ১ মাসে সাপের কামড়ে ৪ জনের মৃত্যুতে, আইসিউ‘র দাবিতে মানববন্ধন

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে সাপের কামড়ে চিকিৎসাহীন ১ মাসে মৃত্যু হয়েছে ৪ ব্যক্তির ।তাদের মৃত্যুর মূল কারণ হচ্ছে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাপে কাটা রোগীর ভ্যাকসিন থাকলেও আইসিউ নেই,নেই বিষের তীব্রতা নির্নয়ের জন্য কোন যন্ত্রপাতি। ফলে সাপে কাটা রোগির মৃত্যু অনিবার্য। বর্তমান আধুনিক যুগে বহুতল স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও চিকিৎসা সেবা একেবারে নেই বললেই চলে সন্দ্বীপে। ডাক্তাররা হসপিটালে না থেকে হাটে, ঘাটে নিজেরা শুধু ব্যক্তিগত চেম্বার নিয়ে ব্যস্ত। হসপিটালের নার্স ও স্টাফদের মাধ্যমে চলে প্রাথমিক চিকিৎসা। পুরো হাসপাতালের বেড গুলো একবারে অপরিচ্ছন্ন ও ভাঙ্গাচোরা। নেই কোন বালিশ পর্যন্ত।

দিন দিন স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনায় ক্ষোভে ফুটে উঠছে জনগন। সবার চিকিৎসার জন্য চট্টগ্রামের উপর নির্ভর করতে হয়। যেতে হয় উত্তাল সাগর পাড়িয়ে চট্টগ্রামে । বর্ষা মৌসুমে নদী পারাপারের নৌ-যান বন্ধ থাকে প্রায়। তাই পথেই মৃত্যু ঘটে জরুরী এক্সিডেন্ট, হার্টের রোগী ও গর্ভবতী মায়েদের।

গত ১ মাসে ৪ জনে সাপড়ে কামড়ে চিকিৎসাহীন মৃত্যুতে সন্দ্বীপ সন্মিলীত অধিকার আন্দোলন নামে একটি সংগঠন গতকাল ২২ জুলাই সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স গেইটে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। এবং সিভিল সার্জন এ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে লিগাল নোটিঁশ প্রদান কর্মসূচীর ঘোষনা প্রদান সহ কোন কার্যকরী পদক্ষেপ না নিলে তাদের দায়ী করে উচ্চ আদালতে রিট করার ঘোষনা দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ অধিকার আন্দোলনের আহব্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সাংবাদিক চারু মিল্লাত, সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন প্রমুখ। বক্তারা বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস দায়িত্ব জ্ঞানহীন একজন কর্মকর্তা, এবং তিনি সবার সাথে অসহযোগিতা মুলক আচরন করেন। নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন না হয়ে সংবাদ কর্মী ও সাধারন রোগীদের দোষ ত্রুটি খুঁজে বেড়ান। তাই এ কর্মকর্তার দ্রুত অপসারন দাবী করেন বক্তারা।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...