শনিবার, ২৭ জুন ২০২৬

সীতাকুণ্ডে তিনদিনে দুই খুন, জনমনে আতঙ্ক 

সীতাকুণ্ডে তিন দিনে ২জন খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ফৌজদারহাটের সাঙ্গু রোডের একটি কালো তেলের ডিপোতে গলায় বিদ্যুতের তাঁর পেঁচিয়ে নুর মোহাম্মদ নামে এক শ্রমিককে হত্যা করা হয়। এর দুইদিন পর শনিবার উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দুর্গম পাহাড় থেকে নুরুল আবসার এরশাদ (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে পাহাড় পাদদেশ থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সে একজন মাদক ব্যবসায়ী বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।  এরশাদকে কে বা কারা খুন করে রেখে পাহাড়ের পাদদেশে কলা বাগানে ফেলে দেয়। খুন হওয়া এরশাদ উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া গ্রামের নুর বক্সের ছেলে। বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বাড়বকুণ্ড পাহাড়ের গভীর অরণ্য এরশাদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে লোহার রড দিয়ে খুচিঁয়ে খুঁচিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া তার পিঠে আগুন দিয়ে চ্যাকা দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে শনিবার সকালের দিকে কে বা কাহারা হত্যাকান্ডটা ঘটিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরীর পর লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। দুইদিনের ব্যবধানে দুই খুনের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

এই বিভাগের সব খবর

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

সর্বশেষ

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...