বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক শিশুকে যোগ্য নাগরিক হতে হবে : জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের উজ্জল ভবিষ্যৎ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক শিশুকে স্মার্ট ও যোগ্য নাগরিক হতে হবে।

তিনি বলেন, শিশুদেরকে মেধা-মননে ও সৃজনশীলতায় বেড়ে উঠার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এজন্য অভিভাবকসহ সংশ্লিষ্টদেরকে আন্তরিক হতে হবে। শিশুদের নীতি-নৈতিকতা শেখাতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করতে হবে। তাহলে শিশুরা সোনার মানুষ হয়ে দেশকে আলোকিত করবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি। জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের আয়োজনে একাডেমিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল দুলু। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোছলেহ উদ্দিন। চট্টগ্রাম বিভাগের অধীন বিভিন্ন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তাগণ, প্রশিক্ষক, বিচারক, প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ এসময় উপস্থিত ছিলেন।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১১ জেলা থেকে ক, খ ও গ গ্রুপে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে শিশু একাডেমি প্রাঙ্গণে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শুধুমাত্র ১ম স্থান অর্জনকারীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এই বিভাগের সব খবর

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব কনটেইনারে রয়েছে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি ও গুজবে কান না দিয়ে নিজ-নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,...

সর্বশেষ

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...

একনেকে ৫৮ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন, তিতাসে হবে দুটি নতুন গ্যাসকূপ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৮ হাজার...

হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...