শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

- Advertisement -
Single page 1st Paragraph

১৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে আজ দ্বিতীয় ওয়ানডতে ভারতের কাছে ১০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই জয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা আনলো সফরকারী ভারত।
সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশ ৪০ রানে হারিয়েছিলো ভারতকে। সেটি ছিলো ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।
সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। পঞ্চম ওভারেই বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার মারুফা আকতার। প্রিয়া পুনিয়াকে ৭ রানে বোল্ড করেন আগের ম্যাচের হিরো মারুফা। তিন নম্বরে নামা ইয়াশটিকা ভাটিয়া ১৫ রানে রান আউটের ফাঁদে পড়েন। আরেক ওপেনার স্মৃতি মান্ধানাকে ৩৬ রানে বোল্ড করেন লেগ স্পিনার রাবেয়া খান। এতে ৬৮ রানে ৩ উইকেট হারায় ভারত।
এরপর মিডল অর্ডারের দুই ব্যাটার জেমিমাহ রড্রিগুয়েজ এবং অধিনায়ক হারমানপ্রীত কৌররের জোড়া হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরে ভারত। কিন্তু বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করতে সক্ষম হয় সফরকারীরা।
ভারতের পক্ষে রড্রিগুয়েজ ৭৮ বলে ৯টি চারে ৮৬ এবং হারমনপ্রীত ৮৮ বলে ৫২ রান করেন। বাংলাদেশের সুলতানা খাতুন-নাহিদা আকতার ২টি করে এবং মারুফা-রাবেয়া ১টি করে উইকেট নেন।
জবাবে ২২৯ রানের টার্গেটে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। শারমিন আকতার ২, মুরশিদা খাতুন ১২ ও লতা মন্ডল ৯ রানে বিদায় নেন। চতুর্থ উইকেটে ৬৮ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান ফারজানা হক ও রিতু মনি। এতে ১শ রান পেরিয়ে যায় স্বাগতিকদের স্কোর।
২৯তম ওভারের শেষ বলে চতুর্থ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন ফারজানা। ৫টি চারে ৮১ বলে ৪৭ রান করেন তিনি। ফারজানার আউটের পর তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৩৫ দশমিক ১ ওভারে ১২০ রানে অলআউট হয় তারা।
দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন রিতু। শেষ ছয় ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি। ভারতের অফ-স্পিনার রড্রিগুয়েজ ৩ রানে ৪ উইকেট নেন। অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরাও হন তিনি।
আগামী ২২ জুলাই মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...