মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ভারতে মোদিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র আত্মপ্রকাশ

- Advertisement -
Single page 1st Paragraph
ভারতে ক্ষমতাসীন বিজেপিকে ঠেকাতে ‘ইন্ডিয়া’ নামে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার বেঙ্গালুরুতে কংগ্রেস-সহ দেশটির ২৬টি বিরোধীদলের নেতারা বৈঠকের শেষ দিনে বিরোধী জোটের এই নামকরণ চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা জানান, কংগ্রেসের রাহুল গান্ধী প্রথম ‘ইন্ডিয়া’ নামটি সুপারিশ করেন।

বিজেপিবিরোধী ২৬টি দলের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নবগঠিত জোটের নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। অর্থাৎ ইংরেজিতে শব্দগুলোর নামের আদ্যক্ষর মিলে জোটের নাম দাঁড়ায় ইন্ডিয়া। ইন্ডিয়া জোটে ভারতের কমিউনিস্ট পার্টি—মার্ক্সবাদীর (সিপিআইএম) মতো বামপন্থী শক্তির পাশাপাশি উদ্ধব ঠাকরের শিবসেনার মতো উগ্র হিন্দুত্ববাদী দলও রয়েছে।

কংগ্রেসের প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে এক টুইট বার্তায় বলেন, ভারতের সংবিধান এবং জনগণের অধিকার রক্ষার জন্য ‘ইন্ডিয়া’ জোট গঠিত হয়েছে। সামনে নির্বাচনে এনডিএর (বিজেপি নেতৃত্বাধীন জোট) সঙ্গে লড়াই হবে ইন্ডিয়া। এ লড়াই নরেন্দ্র মোদি ও তার মতাদর্শের বিরুদ্ধে। ইন্ডিয়া সবসময় সব লড়াইয়ে জেতে।

বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মমতা বলেন, এনডিএ (বিজেপি নেতৃত্বাধীন জোট)… তুমি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে? বিজেপি তুমি কি ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে পারবে?

পরবর্তীতে টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শারদ পাওয়ার, এম কে স্ট্যালিন, মেহবুবা মুফতি, উদ্ধব ঠাকরেসহ সকল বিশিষ্ট নেতা ‘ইন্ডিয়া’ নামটি সমর্থন করেছেন। আমি বলেছিলাম, বিজেপি এ ধরনের নাম দখলে নেয়ার আগেই আমাদের দখলে নিতে হবে নামটি।

মমতা আরও বলেন, আপনি ইউপিএ সম্পর্কে শুনেছেন… আপিন এনডিএ সর্ম্পকেও শুনেছেন। সেগুলো আজ অস্তিত্বহীন। আমি এনডিএর বিরুদ্ধে একটা বড় ধরনের ঝাঁকুনি দিতে চেয়েছি।

এই বিভাগের সব খবর

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার দুজন শীর্ষ সন্ত্রাসী...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিচালিত চারটি অটোরিকশা...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী ক্লাব অব আগ্রাবাদ,রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি,রোটারি ক্লাব অব চিটাগাং নর্থ,রোটারি ক্লাব অব চিটাগাং...

সর্বশেষ

যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত...

পটিয়ায় আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪ অটোরিকশা উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজিচালিত অটোরিকশা কেনাবেচার সময় আন্তঃজেলা চোর...

রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ঢেউটিন বিতরণ

চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ শেখেরখীল লালজীবন এলাকায় গত শুক্রবার রোটারী...

শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ...

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন জাহের আলভী

স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায়...

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...