মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

টস জিতে ভারতের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডে ৪০ রানে (ডি/এল) জিতে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। ভারতের মেয়েদের বিপক্ষে ওয়ানডেতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়।

এক ইতিহাসের পর আরেক ইতিহাস হাতছানি দিচ্ছে বাংলাদেশ নারী দলকে। ভারত নারী দলকে প্রথমবার নিজেদের মাঠে ওয়ানডেতে হারানোর আনন্দ এখনো টাটকা। এবার তাদের সিরিজে হারিয়ে নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।

একটি পরিবর্তন নিয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। আগের ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়া স্বর্ণা আক্তার জায়গায় একাদশে এসেছেন লতা মন্ডল। ভারত দলে পরিবর্তন দুটি। হারলিন দেওল ও মেঘনা সিং একাদশে এসেছেন বারেড্ডি অনুশা ও পূজা বস্ত্রকরের জায়গায়।

বাংলাদেশ একাদশ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, রিতু মনি, মুর্শিদা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা হক, লতা মন্ডল, সুলতানা খাতুন, রাবেয়া খান ও শারমিন আক্তার।

ভারত একাদশ

হরমনপ্রিত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, প্রিয়া মুনিয়া, জেমিমা রদ্রিগেজ, ইয়াসতিকা ভাটিয়া, দেবিকা বৈদ্য, দীপ্তি শর্মা, আমানজত কর, স্নেহ রানা, হারলিন দেওল ও মেঘনা সিং।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...