বুধবার, ৮ জুলাই ২০২৬

প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় নারীর নগ্ন ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. এরশাদ হোসেন সানি (৩৪) দক্ষিণ ধ্যম হালিশহর এলাকার মাইজপাড়া এলাকার মো. সামছুর আলমের ছেলে।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানাধীন মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ভুক্তভোগী নারী ও এরশাদ প্রতিবেশি হওয়ায় তাদের মধ্যে প্রেমের সস্পর্ক গড়ে উঠে। সেই সূত্রে এরশাদ ভুক্তভোগী ওই নারীকে নিয়ে একদিন রেস্টুরেন্টে যায়। সেখানে কৌশলে দুটি ছবি তোলে। পরে ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। গত ১৫ জুলাই রাতে ফোন করে এরশাদ তার সাথে ঘুরতে যাওয়ার জন্য চাপ দেয়। না হলে ছবি দুটি আত্মীয়-স্বজনের মোবাইলে ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ভয়ে ওই নারী পরদিন ইপিজেড মোড়ে তার সাথে দেখা করে।

এরপর এরশাদ ওই নারীকে বন্দর থানাধীন একটি হোটেলে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই নারীকে নগ্ন করে তার ছবি ও ভিডিও ধারণ করে। তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে মানসিক নির্যাতনও চালায়। পরে ভুক্তভোগী ওই নারী থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলা দায়েরের পর গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এরশাদ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহার করা মোবাইলটিও উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে ওই যুবক। তার বিরুদ্ধে ইপিজেড থানায় একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। যা দ্রুত বিচার আইনে আদালতে বিচারাধীন। গ্রেপ্তার এরশাদকে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...