বুধবার, ৮ জুলাই ২০২৬

উত্তাল থেকে সাগরে ভাসমান ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

- Advertisement -
Single page 1st Paragraph

সাগরে ১৮ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড … চট্টগ্রাম: গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া এফভি সাইফুর নামের একটি ফিশিং ট্রলারের ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার (১৪ জুলাই) এফভি সাইফুর নামের ফিশিং ট্রলার নোয়াখালী জেলার হাতিয়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। একপর্যায়ে গত ১৫ জুলাই থেকে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রনহীন ভাবে সমুদ্রে ভাসতে থাকে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকল ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে। পরবর্তীতে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ সবুজ বাংলার অধিনায়ক লে. কমান্ডার আব্দুল্লাহ-আল-মামুনের নেতৃত্বে রাত দেড়টায় সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক ভাবে জেলেরা সমূদ্রে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। এমতাবস্থায় উত্তাল সমুদ্রে টানা সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা ট্রলারটি আনুমানিক ৫টায় ১৮ জন জেলেসহ গভীর সমুদ্রে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ দশমিক ৬ নটিক্যাল মাইল উত্তর-উত্তর পশ্চিম থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। অতঃপর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্ট গার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটিকে কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়। তিনি বলেন, ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে বোটসহ জেলেদের হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...