রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি খুঁড়ে গৃহবধুর লাশ উদ্ধার করলো পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

 গত ১০ ই জুলাই থেকে মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না তাঁর বাবা।শ্বশুড়বাড়ী থেকে বলেছে মেয়ে বাবার বাড়ী যাওয়ার কথা বলে সেদিন বেড়িয়ে গেছে।কোথাও মেয়েকে না পেয়ে মেয়ের বাবা আড়াইহাজার থানায় বিষয়টি জানান।পুলিশ স্বামী ও শাশুড়িকে আটকের পর তাদের দেওয়া তথ্যে মাটি খুঁড়ে মেয়েটির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

১৭ ই জুলাই সোমবার রাত ১টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব।২৮ বছর বয়সী মানসুরা আক্তারকে অন্তত ছয় থেকে সাতদিন আগে খুন করে লাশ শ্বশুরবাড়ির পাশে ঝোপের ভেতর মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল বলে ধারণা পুলিশের।  ওসি তৈয়ব বলেন,ওই গৃহবধূ গত ১০ জুলাই থেকে নিখোঁজ ছিলেন৷তাঁর বাবা পুলিশের কাছে এসে এ কথা জানালে তদন্ত শুরু করি৷এক পর্যায়ে স্বামী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা পারিবারিক কলহের জেরে মানসুরাকে শ্বাসরোধে হত্যা ও হত্যার পর বাড়ির পাশে ঝোপের মতো নির্জন একটি স্থানে লাশ মাটি চাপা দিয়ে রাখার কথা জানান৷

খুনের শিকার হওয়া মানসুরা উপজেলার রামচন্দ্রদী গ্রামের আবুল হোসেনের মেয়ে৷ওসি তৈয়ব জানান,স্বামী ও স্ত্রী দু’জনেরই এর আগেও একবার বিয়ে হয়েছিলো।তাঁদের এ সংসারে দেড় বছরের একটি ছেলে রয়েছে৷ দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।নিহত গৃহবধূ তাকে নির্যাতনের অভিযোগে এর আগে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে একটি মামলাও করেছিলেন৷ পরে সালিশে বিষয়টি সমাধান হলে মামলা তুলে নেওয়া হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা৷তিনি আরও বলেন, স্বামী ও শাশুড়িকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে।

এই বিভাগের সব খবর

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন ও প্রায় ২ হাজার ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে...

সর্বশেষ

চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত...

ফটিকছড়িতে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩টি ড্রেজার ধ্বংস

জেলার ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একসঙ্গে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জেলার প্রায় ২ হাজার মসজিদ ও মসজিদ...

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর...

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের...