শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

শাবিপ্রবি’র শিক্ষার্থীদের অনশন ভাঙলেন ড.জাফর ইকবাল

- Advertisement -
Single page 1st Paragraph

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার ড.স্ত্রী ইয়াসমিন হক।
শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন শুরু করেন।দেশ তোলপাড় করা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে তেমন কেই না আসলেও এগিয়ে এসেছেন এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও খ্যাতিমান লেখক ড.মুহম্মদ জাফর ইকবাল ও তার ড.স্ত্রী ইয়াসমিন হক।
বুধবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।
মঙ্গলবার রাত ৩টা ৫৪ মিনিটে মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসেন।এরপর ৪টার দিকে তিনি অনশনস্থলে যান। সেখান গিয়ে তিনি অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী ইয়াসমিন হক।
অনশনরত শিক্ষার্থীদের মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘জীবন অনেক মূল্যবান, তুচ্ছ কারণে জীবন অপচয় করো না। তোমাদের বাঁচতে হবে। তোমরা ইতোমধ্যেই বিজয়ী হয়ে গেছ। সারা দেশের মানুষ তোমাদের পক্ষে দাঁড়িয়েছে। তোমাদের দাবি পূরণ হবে। তোমাদের উসিলায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঠিক হবে।’
তিনি বলেন, ‘আমার বাসায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের দাবি পূরণ হবে। তাই দেরি না করে আমরা চলে এসেছি। তোমাদের অনশন না ভাঙিয়ে যাব না।’
এর আগে শিক্ষার্থীদের সব অভিযোগ ও দাবি শোনেন মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটা স্মারকগ্রন্থে আমার কাছে একটা লেখা চেয়েছিল। সেই লেখাটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে। আমি এই সম্মানীর টাকাটা নিয়ে এসেছি। এই আন্দোলনের ফান্ডে এই টাকাটা দিচ্ছি। তোমরা রাখো। এবার পারলে আমাকে অ্যারেস্ট করুক।’
এরপর মুহম্মদ জাফর ইকবাল আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি চরম অমানবিক বলে ক্ষোভ প্রকাশ করেন।
গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ ৩ দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...