বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চট্টগ্রামে শাহাদাতে কারবালা মাহফিল শুরু ২০ জুলাই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী ৩৮ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে এবারের মাহফিল রাত দশটার মধ্যে শেষ করা হবে এবং মাইকের ব্যবহার সীমিত করা হবে।

সোমবার (১৭ জুলাই) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ও মাহফিল আয়োজক কমিটির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। এসময় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ও শাহাদাতে কারবালা মাহফিল আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শান্তির ধর্ম ও মানবতার ধর্ম পবিত্র ইসলাম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ও তাঁর সাহাবা কেরাম, আউলিয়ায়ে কেরামসহ পুণ্যাত্মা মনীষীরা যুগে যুগে মানুষের জয়গান প্রচার করেছেন। তেমনিভাবে ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূল (সা.) এর দর্শন ছিল শান্তি প্রতিষ্ঠা করা এবং কল্যাণ ও ইনসাফের পতাকাকে সমুন্নত করা।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাহফিলের সৌন্দর্য ও সাফল্যে অবদান রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে অতিথি হিসেবে অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, ওলামা-মাশায়েকগণ। এছাড়াও এ মাহফিলে শিক্ষাবিদ, গবেষক, ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, মন্ত্রীবর্গসহ সরকারি উচ্চপদস্থ ব্যক্তিগণ অতিথি আলোচক হিসেবে যোগ দেবেন।

সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত দেশের অন্যতম এ শিল্পপতি আরও বলেন, এবারের মাহফিলে ইরাকের বাগদাদ শরীফ থেকে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা.) দরবারের সাজ্জাদানশীর ও সরাসরি বংশধর শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিন আল-মনসুর আল-জিলানী, ভারতের কাসওয়াসা দরবার শরীফের গাজীয়ে মিল্লাত সৈয়দ হাসেমী মিয়া আল-জিলানী ও সৈয়দ নুরানী মিয়া আল-জিলানী, কোলকাতার টিপু সুলতান জামে মসজিদের খতিব শাহসুফি সাখাওয়াত হোসেন বারকাতিসহ বিশ্ববরেন্য স্কলারবৃন্দ অংগ্রহণ করবেন। প্রতিদিনের মাহফিলে কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী শায়খ আহমদ বিন ইউসূফ আল-আযহারী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রতিদিন বাদ আছর আহলে বায়তে রাসুলের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য আলেমদের পাশাপাশি প্রতিদিন বিদেশি ইসলামিক স্কলারগণ বক্তব্য রাখবেন। মাহফিলে যোগদান করে আহলে বায়তে রাসুলের মহব্বত অন্তরে ধারণ করে দু’জাহানের কামিয়াবি হাসিল করার আহ্বান জানানো হয়।

ড. মোহম্মদ জাফর উল্লাহ লিখিত বক্তব্য পাঠ করেন। পরিষদের প্রচার সম্পাদক দিলশাদ আহমেদ ও যুগ্ম সম্পাদক প্রফেসর কামাল উদ্দিন আহমদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অনজুমান ট্রাস্ট্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব মাওলানা আবু তালেব মো. আলাউদ্দিন. পিএইচপি ফ্যামিলির পরিচালক ও মাহফিলের প্রধান সমন্বয়ক আলী হোসেন সোহাগ, গাউছিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, সহ-সভাপতি খোরশেদুর রহমান, সিরাজুল মোস্তফা, জাফর আহমদ সওদাগর, আবদুল হাই মাসুম, হাফেজ সালামত উল্লাহ, এস এম সফি, মাহবুবুল আলম, মনসুর শিকদার, খোরশেদ আলী চৌধুরী, হাফেজ আহমদুল হক, মাইনুদ্দিন মিঠু, সাহাবুদ্দিন, জহির উদ্দিনসহ বিভিন্ন দরবারের সাজ্জাদানসীন, আওলাদ ও পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

সর্বশেষ

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...