বুধবার, ৮ জুলাই ২০২৬

ডেঙ্গু টেস্টে বাড়তি ফি আদায়, বন্ধ কেবি হেলথ কেয়ার ল্যাব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষায় বাড়তি ফি আদায়ের অভিযোগে একটি বেসরকারি ল্যাবের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ।

রবিবার কেবি হেলথ কেয়ার নামের প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়ায় এর সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি।

তিনি বলেন, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে ডেঙ্গু টেস্ট (এনএসওয়ান এবং আইসিটি ফর ডেঙ্গু) ফি প্রতিটি ৩শ টাকায় নির্ধারণ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। অথচ কেবি হেলথ কেয়ার নামের বেসরকারি এ ল্যাবটি রোগীদের কাছ থেকে আদায় করে ১৫শ টাকা। যা ডেঙ্গু টেস্টের নির্ধারিত ফি’র চেয়ে আরও ১২শ টাকা বাড়তি।

প্রতিষ্ঠানটির ল্যাব সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে কেন আইনগত ও প্রসাশনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য আগামী তিন কর্মদিবসের মধ্যে সিভিল সার্জন বরাবরে লিখিত জবাব দিতে বলে হয়েছে। তবে ডাক্তারের চেম্বার চালু থাকবে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...