শুক্রবার, ১৯ জুন ২০২৬

প্রথমবারের মতো ওয়ানডেতে ভারতকে হারালো বাংলাদেশ নারী দল

- Advertisement -
Single page 1st Paragraph

পেসার মারুফা আকতার ও স্পিনার রাবেয়া খানের দুর্দান্ত বোলিং নৈপুন্যে প্রথমবারের মত ওয়ানডে ফরম্যাটে ভারতকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃস্টি আইনে বাংলাদেশ ৪০ রানে হারিয়েছে ভারতকে। ছয়বারের দেখায় এই প্রথম ভারতকে হারের লজ্জা দিলো বাংলাদেশ। মারুফা ৪টি ও রাবেয়া ৩টি উইকেট নেন। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানার দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মুরশিদা খাতুন ও শারমিন আকতার। ৪৫ বল খেলে মাত্র ১৪ রান তুলেন তারা। রানের খাতা না খুলেই প্রথম ব্যাটার হিসেবে আউট হন শারমিন। পরের ওভারে নামের পাশে ১৩ রান রেখে ফিরেন মুরশিদা।
১৪ রানে ২ উইকেট পতনের দলের হাল ধরেন ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা। ১৫ দশমিক ১ ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। প্রায় ২ ঘন্টা খেলা বন্ধ থাকলে ম্যাচটি ৪৪ ওভারে নামিয়ে আনা হয়।
তৃতীয় উইকেটে ৭৪ বলে ৪৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন ফারজানা ও নিগার। ফারজানা ২৭ রানে থামলেও দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার। ফারজানার ইনিংসে ৫টি ও নিগারের ব্যাট থেকে ৩টি বাউন্ডারি আসে।
৩১তম ওভারে দলীয় ১০৩ রানের মধ্যে ফারজানা ও নিগার ফেরার পর শক্তহাতে বাংলাদেশের হাল ধরতে পারেননি পরের দিকের ব্যাটাররা। ৪৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। লোয়ার অর্ডারে সুলতানা খাতুন ১৬, ফাহিমা খাতুন অপরাজিত ১২ ও রাবেয়া খান ১০ রান করেন। অতিরিক্ত থেকে ১৯ রান পায় বাংলাদেশ। ভারতের আমানজত কৌর ৪টি উইকেট নেন।
৪৪ ওভারে জয়ের জন্য ১৫৪ রানের টার্গেটের শুরুতেই চাপে পড়ে ভারত। বাংলাদেশের বোলারদের তোপে ৬১ রানে ৫ উইকেট হারায় ভারত। এসময় মারুফা ২টি ও রাবেয়া ১টি উইকেট নেন।
শুরুর চাপ সামলে উঠার চেষ্টা করেও সফল হয়নি ভারতের মিডল অর্ডার ব্যাটাররা। মারুফা ও রাবেয়ার বোলিং তোপে ৩৫ দশমিক ৫ ওভারে ১১৩ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে দিপ্তি শর্মা ২০, আমানজত-ইয়াশটিকা ভাটিয়া ১৫ রান করে করেন।
৭ ওভারে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন বাংলাদেশের মারুফা। রাবেয়া ৭ দশমিক ৫ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। এছাড়া নাহিদা আকতার-সুলতানা খাতুন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মারুফা।
আগামী ১৯ জুলাই মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৭ রানে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের...

সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...