বুধবার, ৮ জুলাই ২০২৬

পুলিশ কনস্টেবলকে চাপা দেওয়া সেই চালক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন দুই নম্বর গেট ট্রাফিক বক্সের সামনে কর্মরত অবস্থায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালককে বান্দরবান জেলার লামা থানার দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বাস চালক মো. সোহেল (২৭) ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে  তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (উত্তর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার আরফাতুল ইসলাম জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় কর্মরত অবস্থায় বাসচাপায় কনস্টেবল মো. নুরুল করিম নিহত হওয়ার ঘটনায় বাস চালককে লামার পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন রাতে নগরীর পাঁচলাইশ থানায় সার্জেন্ট মাহিন হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুলাই রাত সোয়া ৮টার দিকে বাসচাপায় পুলিশ কনস্টেবল মো. নুরুল করিম নিহত হন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...