বুধবার, ৮ জুলাই ২০২৬

লালদীঘির মাঠে সমাবেশ করতে চায় জামায়াত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর লালদীঘির মাঠে সমাবেশ করতে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী। লিখিত আবেদনে সমাবেশের আগের দিন থেকে মাইক ব্যবহারেরও অনুমতি চাওয়া হয়।

শনিবার (১৫ জুলাই) দুপুরে জামায়াতের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর এ আবেদন করেন।

যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আবেদনটি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, দলের নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ১০ দফা দাবিতে আগামী ২২ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লালদীঘি ময়দানে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত। এর মধ্য দিয়ে চট্টগ্রামে দীর্ঘদিন পর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে যাচ্ছে দলটি। এ দিন ব্যাপক জনসমাগম ঘটিয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চায় দলটির নেতাকর্মীরা। এজন্য নগরীর বিভিন্ন ইউনিট এবং আশপাশের জেলাগুলোতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ কর্মসূচি পালন করতে গিয়ে আপাতত পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াতে চায় না দলটির নেতাকর্মীরা। এজন্য পুলিশের অনুমতি ছাড়া বিকল্প কিছু ভাবছেন না তারা। কারণ, ঢাকায় ইতোমধ্যে অনুমতি নিয়ে সমাবেশ করা হয়েছে। সেখানে যেহেতু অনুমতি দেওয়া হয়েছিল, সেহেতু চট্টগ্রামে এ ব্যাপারে আশাবাদী দলটি।

জামায়াতের আইনজীবী প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা এডভোকেট শামসুল ইসলাম জানান, আমরা সমাবেশের অনুমতি নিয়ে ১২টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে গিয়েছিলাম। কমিশনার মহোদয়ের পক্ষে এক কর্মকর্তা আমাদের দরখাস্ত গ্রহণ করেছেন। তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন। আর এই বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন।

জানতে চাইলে সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার ডা. মো. মনজুর মোর্শেদ জানান, জামায়াতের পক্ষ থেকে সমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। আবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।

এই বিভাগের সব খবর

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙ্গামাটি জেলার আগামীকাল ৮ জুলাই বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পর্যটক ও জনসাধারণের জানমালের...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি ব্লকে দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি গাইবান্ধা জেলার...

সর্বশেষ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...

পাঁচলাইশে দেয়াল ধসে যুবকের মৃত্যু, শিশুসহ আহত ৩

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রহমান নগর আবাসিক এলাকার বি...

ভারী বর্ষণে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত, বিপর্যস্ত জনজীবন

অবিরাম ভারী বর্ষণে প্লাবিত হয়েছে বোয়ালখালী উপজেলার নিম্নাঞ্চল। এতে...

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অতিবর্ষণে সড়কে গাছ পড়ে এবং পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন...