বুধবার, ১৫ জুলাই ২০২৬

সংলাপ ও তত্ত্বাবধায়ক নিয়ে কথা বলেনি ইইউ: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তারা (ইইউ প্রতিনিধি দল) দেশের আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে ইইউ প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা চেয়েছে। আমরা তাদের অঙ্গীকার করেছে। তারা বাংলাদেশের সুন্দর নির্বাচন দেখতে চায়। নির্বাচনি ব্যবস্থার বিষয়ে তারা আশ্বস্ত হয়েছেন।

শনিবার বনানীর হোটেল শেরাটনে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের ৯ সদস্যের প্রতিনিধি দল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কনেল ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, রাষ্ট্রদূত মোহাম্মদ জামির, কেন্দ্রীয় কার্যর্নিবাহী কমিটির সদস্য মোহাম্মদ আরাফাত ও তারানা হালিম।

ওবায়দুল কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দলের বৈঠকে তাদের সঙ্গে আমাদের পজিটিভ (ইতিবাচক) কথা হয়েছে। বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। তারা দেশের আইন ও সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে নির্বাচন করা হবে এমন দাবি মানবো না। বাংলাদেশের সংবিধানের ব্যত্যয় আমরা মানি না। কোনো দলকে নির্বাচনে অংশ নেওয়ানোর জন্য সংলাপ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না।

এর আগে সকাল দশটায় ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক হয়েছে- সেটা তাদের বিষয়। এ নিয়ে বিতর্ক করতে চাই না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১০ জুলাই ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চার নেতা।

গত ৮ জুলাই ইইউর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসে প্রাক নির্বাচনী সফরে। এরই মধ্যে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, মানবাধিকার কমিশনের কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ পুলিশের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলটি বিকালে জামায়াতে ইসলামী ও এবি পার্টির সঙ্গেও বৈঠক করবে বলে জানা গেছে।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...