বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অন্ধকারে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বৈজ্জাখালী গেইট এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন বোয়ালখালী উপজেলা গোমদন্ডী ইউনিয়নের মন্টু চৌধুরীর ছেলে জয় চৌধুরী (৩০) ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এালাকার দোলন তালুকদার ছেলে অন্তু তালুকদার (২২)। এদের মধ্যে জয় চৌধুরী রাঙ্গামাটি জেলার কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন। কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, জয় চৌধুরী গত ১১ জুলাই হতে ছুটিতে আছেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫০ তম ব্যাচের ফায়ার ফাইটার। ২০১৪ সালের ২১ ডিসেম্বর চাকরি যোগদান করেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপর কোন প্রকার বাতি বা সংকেত ছাড়া রাতের আঁধারে বালু বোঝাই একটি ট্রাক অবস্থান করছিল। এই সময় হালকা বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ করে শহরমুখী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে দুই মোটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের নিকটাত্মীয় উৎপল মহাজন অরুণ বলেন, নিহতদ্বয়রা হলেন সম্পর্কে মামাত-ফুফাত ভাই। তারা রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া এলাকার সাকরদা গ্রামের বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাসের বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন।

আজ (বৃহস্পতিবার) বস্ত্রালংকার। আগামীকাল (শুক্রবার) বিয়ে। জুয়েল বিশ্বাস জয় চৌধুরীর ফুফাত ভাই ও অন্ত তালুকদারের খালাত ভাই। তারা বিয়ের বাজার করার জন্য শহরে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে। তাদের লাশ ময়নাতদন্তের তদন্ত জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছেন।

এই বিভাগের সব খবর

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন রেজিস্ট্রেশন দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের ন্যস্ত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম ও পদক্ষেপ...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান চালিয়ে চারজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১২টি প্রকল্প অনুমোদন...

সর্বশেষ

ভূমি মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশন দপ্তর আনতে কমিটির সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম...

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ৪ জনকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান...

একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন

রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ...

বান্দরবানের বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই

জেলার থানচি উপজেলার বলীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণ...

হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: লুণ্ঠিত মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে...

৯ মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে...