রবিবার, ২৮ জুন ২০২৬

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি হবে : পরিবেশমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক চলতি মাসে নয়টি জেব্রা মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি আজ রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে অনলাইনে মন্ত্রণালয়ের ‘ ২০২১-’২২ অর্থ বছরের এডিপিভূক্ত প্রকল্পসমূহের ওপর ২১ ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ’ সভায় একথা জানান।

শাহাব উদ্দিন বলেন, তদন্তের মাধ্যমে এ সকল জেব্রার মৃত্যুর সঠিক কারণ এবং কারও দায়িত্বে অবহেলা ছিলো কিনা তা খুঁজে বের করা হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ এ সরকার দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পরিবেশমন্ত্রী বলেন, এতো কম সময়ের ব্যবধানে ৯টি জেব্রার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যেই মৃত্যুর কারণ নির্ণয় করতে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা চলমান আছে। প্রাথমিক কিছু তথ্য জানা গিয়েছে। বিশেষজ্ঞ ব্যক্তিগণ ফলাফল বিশ্লেষন করছেন। যথাযথ কারণ নির্ণয়ে আরও সময়ের প্রয়োজন। প্রয়োজন হলে নমুনা বিদেশে পাঠানো হতে পারে।

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালকগণ সহ মন্ত্রণালয় ও তার অধীন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।
মন্ত্রী এডিপি পর্যালোচনা সভায় মন্ত্রণালয় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যযথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করে রূপকথার যাত্রা আরও দীর্ঘায়িত করেছে। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে...

সর্বশেষ

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...