শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিমি এখন গ্র্যাজুয়েট

- Advertisement -
Single page 1st Paragraph

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক শেষ করেছেন। সিজিপিএ ৩.৫৮ (৪-এর মধ্যে) পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (১১ জুলাই) হয়ে গেল সমাবর্তন। অভিনয় ও পড়াশোনা দুটো একসঙ্গে চালিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য ছিল তার জন্য।

হিমি বলেন, গ্র্যাজুয়েশন ঠিকমতো সময়ে শেষ করতে পারব কি না, সেটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা ছিল। কারণ ঠিকমতো পড়াশোনা আর অভিনয় চালিয়ে যাওয়া আমার জন্য খুবই কষ্টকর ছিল। এটা বোঝানো যাবে না। কনভোকেশনের পর সেই দিনগুলোর কথাই মনে পড়ছে। অনেক দিন দম ফেলার সময় পাই নাই।

এখনই মাস্টার্স করার কোনো পরিকল্পনা নেই। আপাতত হাতের কাজগুলো সেরে দু-এক বছর পর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিতে চান বিদেশে।

অভিনেত্রীর ভাষ্য, এখন যেহেতু অনেক কাজের প্রস্তাব আসছে। সেই কাজগুলো শেষ করি। ক্যারিয়ার হয়তো সব সময় এক রকম থাকবে না। একসময় অভিনয়ের পাশাপাশি মার্কেটিং নিয়েও কাজ করব। তখন হয়তো পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকব।

বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন হিমি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিলেন। বাবা-মায়ের আদেশ ছিল, আগে পড়াশোনা তারপর অন্য কিছু। তাই তো শুভক্ষণে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি।

তার কথায়, আব্বু এবং আম্মু, তোমাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া আজকের এ অর্জন কখনোই সম্ভব হতো না। তোমাদের ত্যাগ, নির্দেশনা ও আমার প্রতি বিশ্বাসের জন্য ধন্যবাদ। আজকে আমি যা কিছু করেছি, সবটাই তোমাদের জন্য।

এবারের ঈদের নাটকগুলোতে ভালো সাড়া পাচ্ছেন হিমি। তার অভিনীত ‘পরাণ পাখি’, ‘ফ্যামিলি ট্রাবল’, ‘মেজবানি ভালোবাসা’, ‘কোটি টাকার ডিপোজিট’, ‘লাভ ইউ ম্যাডাম’ , ‘জামাই শ্বশুরের কোরবানি’, ‘তোমাকে ভেবে’, ‘শুভ বিবাহ’, ‘জামাই আতঙ্ক’ নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

এই বিভাগের সব খবর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর এবং বিশ্বমঞ্চে উন্নত ও মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সরকারের লক্ষ্য পুনর্ব্যক্ত...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম (৪১) নামে এক স্কুলশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৪ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৬ ঘণ্টা ট্রাফিক ডাইভারসনের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যানচলাচল অব্যাহত রাখা...

সর্বশেষ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের প্রত্যয় অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে...

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

নগরের আকবরশাহ থানা এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোজাহিদুল ইসলাম...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত যানচলাচল করবে

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের...

হরমুজে মাইন বসানো নৌযান ধ্বংসের নির্দেশ ট্রাম্পের

কৌশলগত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের ওপর...

উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ

ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং পেসার মুস্তাফিজুর রহমানের...